সম্পূর্ণ নিউজ Sunnah TV Bangladesh সুন্নাহ টিভি বাংলাদেশ

প্রচ্ছদ / শিরোনাম
১২:৩২ এএম, ১৫ আগস্ট ২০২৬

মোহাম্মদপুরে আর কোনো গ্যাং সক্রিয় নেই, দাবি র‍্যাবের

মোহাম্মদপুরে আর কোনো গ্যাং সক্রিয় নেই, দাবি র‍্যাবের

সংবাদ সম্মেলনে কথা বলছেন র‍্যাব-২ এর অধিনায়ক নয়মুল হাসান। ছবি: ভিডিও থেকে

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

রাজধানীর মোহাম্মদপুরে বর্তমানে কোনো কিশোরগ্যাং সক্রিয় নেই বলে দাবি করেছে র‍্যাব। গডফাদার ও গ্যাং সদস্যদের গ্রেপ্তারের কারণে আগের তুলনায় এলাকার পরিস্থিতি অনেকটাই স্থিতিশীল হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-২-এর অধিনায়ক নয়মুল হাসান।

মোহাম্মদপুরের কিশোরগ্যাং লিডার ইমন ওরফে এলেক্স ইমন হত্যা মামলার অন্যতম আসামি জহিরুল ইসলাম ওরফে বিপুলসহ পাঁচজনকে গ্রেপ্তারের পর এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কেরানীগঞ্জের কোলচর এলাকায় অভিযান চালিয়ে হৃদয়, সোহেল, সুজন ও রাব্বী নামে চারজনকে গ্রেপ্তার করা হয়। পরে রাব্বীর দেওয়া তথ্যের ভিত্তিতে এলেক্স ইমন হত্যা মামলার ৭ নম্বর আসামি জহিরুল ইসলাম ওরফে বিপুলকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, একটি একনলা বন্দুক, ছয় রাউন্ড গুলি এবং সাতটি ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

র‍্যাব জানিয়েছে, উদ্ধার করা অস্ত্র ও অন্যান্য আলামত জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, গত ১২ এপ্রিল মোহাম্মদপুরের রায়েরবাজার বেড়িবাঁধ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোরগ্যাং লিডার ইমন ওরফে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় বিপুলসহ তার সহযোগীদের আসামি করা হয়।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও Sunnah TV Bangladesh সুন্নাহ টিভি বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com

শিরোনাম