সম্পূর্ণ নিউজ Sunnah TV Bangladesh সুন্নাহ টিভি বাংলাদেশ

প্রচ্ছদ / বাংলাদেশ
৬:৩৯ পিএম, ২০ আগস্ট ২০২৬

জামায়াত সুযোগ পেলে আ.লীগের চেয়েও বড় ফ্যাসিস্ট হবে: নুর

জামায়াত সুযোগ পেলে আ.লীগের চেয়েও বড় ফ্যাসিস্ট হবে: নুর

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল প্রাঙ্গণে সাংবাদিকদের মুখোমুখি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

বাংলাদেশ জামায়াতে ইসলামী সুযোগ পেলে আওয়ামী লীগের চেয়েও বড় ফ্যাসিস্ট হয়ে উঠবে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্র অধিকার পরিষদের সভাপতি সোহানুর রহমান সোহানকে দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। সম্প্রতি কুষ্টিয়ায় জামায়াত-শিবিরের সঙ্গে গণঅধিকার পরিষদের সংঘর্ষে গুরুতর আহত হন সোহান।

নুরুল হক নুর বলেন, ‘ছয় মাস যেতে না যেতেই জামায়াতের সরকারে যাওয়ার খায়েশ জেগেছে। বর্তমান সরকারকে নিয়েও দলটির নেতারা বিভিন্ন বিরক্তিকর বক্তব্য দেওয়া শুরু করেছেন।’

তিনি আরও বলেন, ‘জামায়াতে ইসলাম থেকে ইসলাম শব্দটি বাদ দেওয়া উচিত। কারণ জামায়াত সুযোগ পেলে আওয়ামী লীগের চেয়েও বড় ফ্যাসিস্ট হবে। ইসলামি লেবাস ব্যবহার করে জামায়াত ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে।’

জামায়াতের নৈতিক চরিত্রের অবক্ষয়ের অভিযোগ তুলে নুর বলেন, কুষ্টিয়ার এমপি ও জামায়াত নেতা আমির হামজা এবং সাতক্ষীরার এমপি গাজী নজরুল ইসলামের কর্মকাণ্ড এর বড় উদাহরণ।

আমির হামজার সমালোচনা করে তিনি বলেন, ‘এই সংসদ সদস্য বিভিন্ন সময় নারী সংসদ সদস্যদের নিয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। এমনকি আরাফাত রহমান কোকোকে নিয়েও তিনি অত্যন্ত নোংরা মন্তব্য করেছেন। জামায়াত এসব বক্তব্যের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা না নিয়ে সরাসরি সমর্থন দিচ্ছে।’

নুরুল হক নুর আরও বলেন, ‘আমির হামজা ও গাজী নজরুল ইসলামের মতো নেতাদের কর্মকাণ্ডের পরও যদি জামায়াত নিজেদের ইসলামী দল হিসেবে দাবি করে, তাহলে সেটি ইসলামের সঙ্গে সাংঘর্ষিক।’

তিনি বলেন, ‘আমি জামায়াতকে বলব, দলের নাম থেকে ইসলামী শব্দটি বাদ দিতে। কারণ তারা ইসলামী নাম ব্যবহার করে ইসলামের লেবাস ধরে ইসলামেরই সবচেয়ে বেশি ক্ষতি করছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও Sunnah TV Bangladesh সুন্নাহ টিভি বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com

শিরোনাম