
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ফাইল ছবি
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, গত ২০ বছরে দেশে কাঙ্ক্ষিত কোনো উন্নয়ন হয়নি। ভঙ্গুর অর্থনীতির মধ্যে বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে। নানা প্রতিকূলতার মধ্যেও উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন ও নাগরিকসেবা বাড়াতে সরকার কাজ করছে।
মঙ্গলবার সকালে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের ভাঙা ব্রিজ এলাকায় সৌন্দর্যবর্ধন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, অর্থনৈতিক নানা সংকটের মধ্যেই বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে। এরপরও দেশের উন্নয়ন কার্যক্রম থেমে নেই। স্থানীয় পর্যায়ে উন্নয়ন আরও জোরদার করার পাশাপাশি নাগরিকদের সেবা নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।
তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজন এবং নাগরিকসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার বিষয়েও সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে।
এ সময় ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




Design and Development by : webnewsdesign.com