সম্পূর্ণ নিউজ Sunnah TV Bangladesh সুন্নাহ টিভি বাংলাদেশ

প্রচ্ছদ / রাজনীতি
৮:১১ পিএম, ১৫ আগস্ট ২০২৬

কুষ্টিয়া সদর আসনে আমিই প্রধানমন্ত্রী: আমির হামজা

কুষ্টিয়া সদর আসনে আমিই প্রধানমন্ত্রী: আমির হামজা

আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদর আসনের জন্য আমি প্রধানমন্ত্রী’: এমপি আমির হামজা

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি মো. আমির হামজার একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে তিনি আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদর আসনের জন্য নিজেকে ‘প্রধানমন্ত্রী’ হিসেবে উল্লেখ করেছেন।

ভিডিওতে আমির হামজাকে বলতে শোনা যায়, ‘আগামী পাঁচ বছরে কুষ্টিয়া সদর আসনের জন্য আমি প্রধানমন্ত্রী। বাজেটগুলো সরকার দেবে, ওটা দেবে আমির হামজার হাতে। এটা কি কোনো ফেরেশতার হাতে দেবে?’

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি ঠিক কবে ধারণ করা হয়েছে এবং কোন অনুষ্ঠানে তিনি এই বক্তব্য দিয়েছেন, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে কুষ্টিয়া-৩ আসনের উন্নয়ন কর্মকাণ্ডের অংশীদারত্ব ও বিভিন্ন বিষয় নিয়ে এমপি আমির হামজা এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক ও কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিনের মধ্যে টানাপোড়েন চলছে বলে জানা গেছে।

স্থানীয় রাজনৈতিক অঙ্গনে দুই নেতার মধ্যে চলমান এই বিরোধ নিয়েও আলোচনা রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও Sunnah TV Bangladesh সুন্নাহ টিভি বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com

শিরোনাম