সম্পূর্ণ নিউজ Sunnah TV Bangladesh সুন্নাহ টিভি বাংলাদেশ

প্রচ্ছদ / রাজনীতি
৩:৩৬ পিএম, ২৩ আগস্ট ২০২৬

শরিয়াহ আইন কায়েমের নামে জনগণের সঙ্গে মুনাফেকি করছে জামায়াত

শরিয়াহ আইন কায়েমের নামে জনগণের সঙ্গে মুনাফেকি করছে জামায়াত

রাশেদ খান: শরিয়াহ আইন নিয়ে জামায়াত জনগণের সঙ্গে মুনাফেকি করছে

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

বাংলাদেশ জামায়াতে ইসলামী শরিয়াহ আইন কায়েমের কথা বলে জনগণের সঙ্গে মুনাফেকি করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

রোববার (২৩ আগস্ট) ঝিনাইদহ শহরের শিশুকুঞ্জ স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা ও বৃক্ষরোপণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

রাশেদ খান বলেন, ‘কল্যাণরাষ্ট্র ব্যবস্থার মধ্যেই শরিয়াহ আইন রয়েছে। তাই শরিয়াহ আইন কায়েমের নামে জামায়াত জনগণের সঙ্গে মুনাফেকি করছে।’

তিনি আরও বলেন, ‘ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে না চাইলে জামায়াতে ইসলামীর উচিত সরকারকে সহযোগিতা করা।’

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে রাশেদ খান বলেন, ‘শেখ হাসিনার দেশে ফেরার কোনো সুযোগ নেই। দেশে ফিরলে তাকে বিমানবন্দর থেকে রিসিভ করে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়ার জন্য আমরা প্রস্তুত।’

মতবিনিময় সভায় জেলা পরিষদ প্রশাসক এম এ মজিদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা এবং ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও Sunnah TV Bangladesh সুন্নাহ টিভি বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com

শিরোনাম