সম্পূর্ণ নিউজ Sunnah TV Bangladesh সুন্নাহ টিভি বাংলাদেশ

প্রচ্ছদ / ধর্মীয় সংবাদ
৪:০৬ পিএম, ২৫ আগস্ট ২০২৬

মহানবীর শুভাগমনে দুনিয়ায় রহমতের দ্বার উন্মোচিত হয়েছে: রিজভী

মহানবীর শুভাগমনে দুনিয়ায় রহমতের দ্বার উন্মোচিত হয়েছে: রিজভী

মহানবীর শুভাগমনে দুনিয়ায় রহমতের দ্বার উন্মোচিত হয়েছে: রিজভী

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর শুভাগমনে সারা দুনিয়ায় রহমতের অবারিত দ্বার উন্মোচিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।

মঙ্গলবার (২৫ আগস্ট) পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবীর দিনে বিশ্বজগতে সর্বশ্রেষ্ঠ মহামানবের আবির্ভাব ঘটে। মহানবী (সা.)-এর সততা, নম্রতা, উদারতা ও ন্যায়বিচারের আদর্শ মানবজাতির জন্য চিরকাল অনুসরণীয় হয়ে থাকবে।

তিনি বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) ছিলেন বিশ্বমানবতার জন্য এক অসাধারণ আলোকবর্তিকা। তাঁর মানবতা, সহমর্মিতা, উদারতা ও মানুষের প্রতি ভালোবাসা যুগের পর যুগ মানুষের জন্য অনুকরণীয় শিক্ষা হয়ে থাকবে।

রিজভী আরও বলেন, কৈশোর থেকেই মহানবী (সা.) মিথ্যার বিরুদ্ধে ছিলেন আপসহীন। তিনি কখনো আমানতের খেয়ানত করেননি এবং মানুষের উপকার করাকে নিজের কর্তব্য মনে করতেন।

তিনি বলেন, মহানবী (সা.)-এর ওপর আল্লাহ তাআলা পবিত্র কোরআন নাজিল করেছেন। এই মহাগ্রন্থ মানবজাতির জন্য ইহকাল ও পরকালের মুক্তির পথ দেখায় এবং মানুষকে সুন্দর ও মর্যাদাপূর্ণ জীবন গঠনের নির্দেশনা দেয়।

মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ অনুসরণের মাধ্যমে মুসলমানরা শৃঙ্খলা, মানবতা ও কল্যাণের পথে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পায় বলেও উল্লেখ করেন রিজভী।

ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে আন্তরিক শুভেচ্ছা জানান বিএনপির এই নেতা।

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর

যে কারণে অধিকাংশ মানুষের ফরজ গোসল আদায় হয় না
১ মাস আগে

আরও Sunnah TV Bangladesh সুন্নাহ টিভি বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com

শিরোনাম