সম্পূর্ণ নিউজ Sunnah TV Bangladesh সুন্নাহ টিভি বাংলাদেশ

প্রচ্ছদ / রাজনীতি
৮:৪৫ পিএম, ১৫ আগস্ট ২০২৬

গণতন্ত্রের মাকে ছাড়া প্রথম জন্মদিন—এটি মেনে নেওয়া কঠিন : আমানউল্লাহ

গণতন্ত্রের মাকে ছাড়া প্রথম জন্মদিন—এটি মেনে নেওয়া কঠিন : আমানউল্লাহ

‘খালেদা জিয়া গণতন্ত্রের মা, তাকে ছাড়া প্রথম জন্মদিন মেনে নেওয়া কঠিন’

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

‘খালেদা জিয়া গণতন্ত্রের মা, তাকে ছাড়া প্রথম জন্মদিন মেনে নেওয়া কঠিন : আমানউল্লাহ

বিএনপির নবনির্বাচিত স্থায়ী কমিটির সদস্য আমানউল্লাহ আমান বলেছেন, ‘বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা। তাকে ছাড়া গণতন্ত্রের মায়ের প্রথম জন্মদিন—এটি মেনে নেওয়া কঠিন।’

শনিবার (১৫ আগস্ট) বিকেলে ঢাকা-২ আসনের শাক্তা ইউনিয়নের শিকারিটোলা বিএনপির প্রধান কার্যালয়ে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমানউল্লাহ আমান বলেন, খালেদা জিয়ার আপসহীন রাজনীতির মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরে এসেছে। তার কারাবরণের মধ্য দিয়েই দেশের মানুষের বাকস্বাধীনতা পুনরুদ্ধার হয়েছে। তিনি ছিলেন গণতন্ত্রের একজন অতন্দ্র প্রহরী।

তিনি আরও বলেন, বাংলাদেশ যতদিন থাকবে, গণতন্ত্রের জন্য খালেদা জিয়ার অবদান ততদিন মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবে। জিয়া পরিবার সবসময় দেশ ও দেশের মানুষের পাশে থেকেছে বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এ সময় কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম হাসান, সাধারণ সম্পাদক হাজী হাসমত উল্লাহ নবী, সহ-সাধারণ সম্পাদক মনিরুল হক মনির, বীর মুক্তিযোদ্ধা মো. মুজাম্মেল হক, মো. নাজিম, যুবনেতা হাজী আসাদুজ্জামান রিপনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও Sunnah TV Bangladesh সুন্নাহ টিভি বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com

শিরোনাম