সম্পূর্ণ নিউজ Sunnah TV Bangladesh সুন্নাহ টিভি বাংলাদেশ

প্রচ্ছদ / রাজনীতি
৯:১৪ পিএম, ২২ আগস্ট ২০২৬

৩১ সালে জাতীয় সংসদে এনসিপি সরকারি দল হিসেবে প্রতিনিধিত্ব করবে : সারজিস আলম

৩১ সালে জাতীয় সংসদে এনসিপি সরকারি দল হিসেবে প্রতিনিধিত্ব করবে : সারজিস আলম

৩১ সালে জাতীয় সংসদে এনসিপি সরকারি দল হিসেবে প্রতিনিধিত্ব করবে

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, দেশের প্রতিটি ওয়ার্ডে দলটির কমিটি গঠন করতে পারলে আগামী ২০৩১ সালের জাতীয় সংসদ নির্বাচনে জনগণের আস্থা নিয়ে এনসিপি সরকারি দল হিসেবে সংসদে প্রতিনিধিত্ব করবে।

শনিবার (২২ আগস্ট) বিকেলে কক্সবাজার শহরের সাংস্কৃতিক কেন্দ্রে এনসিপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজিত সাংগঠনিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, ‘আমরা যদি বাংলাদেশের প্রতিটি ওয়ার্ডে আমাদের কমিটি নিশ্চিত করতে পারি, তাহলে জনগণের রায়ে ও আস্থায় ইনশাআল্লাহ ৩১ সালে জাতীয় সংসদে এনসিপি সরকারি দল হিসেবে প্রতিনিধিত্ব করবে।’

তিনি বলেন, তৃণমূলের নেতাকর্মী ও বিপ্লবের সহযোদ্ধাদের নীতিনির্ধারণী পর্যায়ে মতামত দেওয়ার সুযোগ থাকা প্রয়োজন। তারা নীতিতে অংশ নিতে চান। এ লক্ষ্যে এনসিপি ইতোমধ্যে জেলাভিত্তিক পলিসি কাউন্সিল গঠনের প্রক্রিয়া শুরু করেছে। এর মাধ্যমে দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সভায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজা উদ্দিন, জাতীয় যুব শক্তির মুখ্য সংগঠক রিফাত রশিদ এবং জাতীয় ছাত্র শক্তির সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।

কক্সবাজার জেলা এনসিপির আহ্বায়ক আখতার আলমের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সদস্য সচিব ওমর ফারুক। সভায় জেলার বিভিন্ন ইউনিটের নেতারা তাদের সাংগঠনিক কার্যক্রমের প্রতিবেদন তুলে ধরেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও Sunnah TV Bangladesh সুন্নাহ টিভি বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com

শিরোনাম