
ঢাবি ৫৮ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ: গঠিত ৩ সদস্যের তদন্ত কমিটি
ভারতে নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানো এবং নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনর্বাসিত করার লক্ষ্যে ‘রাষ্ট্রবিরোধী গোপন তৎপরতা’ চালানোর গুরুতর অভিযোগ উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৮ জন শিক্ষকের বিরুদ্ধে। এই অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তদন্ত কমিটির সদস্যবৃন্দ:
আহ্বায়ক: অধ্যাপক আবদুস সালাম (উপ-উপাচার্য – শিক্ষা)
সদস্য: অধ্যাপক মোফাজ্জল হোসেন (ভারপ্রাপ্ত ডিন, বিজ্ঞান অনুষদ)
সদস্য: অধ্যাপক ইকরামুল হক (ভারপ্রাপ্ত ডিন, আইন অনুষদ)
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, প্রাথমিক অভিযোগে ৫৮ জন শিক্ষকের নাম উঠে এসেছে এবং কমিটি ইতিমধ্যেই তাদের কাজ শুরু করে দিয়েছে। পুরো বিষয়টি পর্যালোচনা শেষে তারা প্রয়োজনীয় সুপারিশসহ রিপোর্ট জমা দেবেন।
তবে বিজ্ঞপ্তিতে ওই ৫৮ জন শিক্ষকের নাম বা তারা ঠিক কী ধরণের ‘রাষ্ট্রবিরোধী কার্যক্রম’ চালিয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। উল্লেখ্য, সম্প্রতি দেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়েও শিক্ষকদের রাজনৈতিক তৎপরতা ও সংশ্লিষ্টতা নিয়ে একই ধরনের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।












Design and Development by : webnewsdesign.com