সম্পূর্ণ নিউজ Sunnah TV Bangladesh সুন্নাহ টিভি বাংলাদেশ

প্রচ্ছদ / শিরোনাম
৭:৩৭ পিএম, ২ সেপ্টেম্বর ২০২৬

কমলো এলপিজির দাম, ১২ কেজি সিলিন্ডারে ১৩ টাকা কম

কমলো এলপিজির দাম, ১২ কেজি সিলিন্ডারে ১৩ টাকা কম

১২ কেজি সিলিন্ডারে ১৩ টাকা কম

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সেপ্টেম্বর মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের খুচরা মূল্য ১ হাজার ৫৯৮ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ প্রতি ১২ কেজি সিলিন্ডারে দাম কমেছে ১৩ টাকা।

বুধবার (২ সেপ্টেম্বর) নতুন এ দাম ঘোষণা করে বিইআরসি। বুধবার সন্ধ্যা ৬টা থেকে নতুন দাম কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এ মূল্য বহাল থাকবে।

নতুন নির্ধারিত দামে অন্যান্য এলপিজি সিলিন্ডারের মূল্য হলো—

৫.৫ কেজি — ৭২৭ টাকা
১২ কেজি — ১,৫৮৫ টাকা
১২.৫ কেজি — ১,৬৫২ টাকা
১৫ কেজি — ১,৯৮২ টাকা
১৬ কেজি — ২,১১৪ টাকা
১৮ কেজি — ২,৩৭৮ টাকা
২০ কেজি — ২,৬৪২ টাকা
২২ কেজি — ২,৯০৭ টাকা
২৫ কেজি — ৩,৩০৩ টাকা
৩০ কেজি — ৩,৯৬৪ টাকা
৩৩ কেজি — ৪,৩৬০ টাকা
৩৫ কেজি — ৪,৬২৪ টাকা
৪৫ কেজি — ৫,৯৪৫ টাকা

বিইআরসি জানিয়েছে, নির্ধারিত নতুন খুচরা মূল্য সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


আরও Sunnah TV Bangladesh সুন্নাহ টিভি বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com

শিরোনাম