সম্পূর্ণ নিউজ Sunnah TV Bangladesh সুন্নাহ টিভি বাংলাদেশ

প্রচ্ছদ / আন্তর্জাতিক
১২:৪৩ এএম, ১৩ সেপ্টেম্বর ২০২৬

জাকির নায়েককে ভারতের হাতে তুলে দিতে আলোচনা চলছে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

জাকির নায়েককে ভারতের হাতে তুলে দিতে আলোচনা চলছে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

জাকির নায়েককে ভারতের কাছে প্রত্যর্পণ নিয়ে আলোচনা চলছে: আনোয়ার ইব্রাহিম

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

মালয়েশিয়ায় অবস্থানরত আলোচিত ইসলামিক বক্তা ডা. জাকির নায়েককে ভারতের কাছে প্রত্যর্পণের বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

সম্প্রতি এক বক্তব্যে আনোয়ার ইব্রাহিম বলেন, জাকির নায়েকের প্রত্যর্পণসহ বিভিন্ন বিষয় দুই দেশের আলোচনায় স্থান পেয়েছে। তবে পারস্পরিক স্বার্থ রক্ষার্থে এসব আলোচনা গোপন রাখা প্রয়োজন বলে মনে করছে মালয়েশিয়া।

তিনি বলেন, দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থা ও সম্পর্ক আরও জোরদার করার বিষয়টিকে তারা অগ্রাধিকার দিচ্ছেন।

জাকির নায়েকের প্রত্যর্পণ প্রসঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আরও বলেন, ভারত কেন তাকে ফেরত চাইছে, সে বিষয়টি মালয়েশিয়া বুঝতে পারছে। তবে এ বিষয়ে অত্যন্ত সতর্কতার সঙ্গে এগোতে হবে। একই সঙ্গে আইনের শাসনের প্রতি শ্রদ্ধা এবং দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্ব বিবেচনায় রাখতে হবে।

ভারতে অর্থপাচার ও বিদ্বেষমূলক বক্তব্যের অভিযোগে অভিযুক্ত জাকির নায়েক বর্তমানে মালয়েশিয়ায় স্থায়ী বাসিন্দা হিসেবে বসবাস করছেন। ২০১৬ সালে ভারতীয় কর্তৃপক্ষ তার বিরুদ্ধে এবং তার প্রতিষ্ঠিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন ও পিস টিভির বিরুদ্ধে তদন্ত শুরু করার পর তিনি মালয়েশিয়ায় পাড়ি জমান। পরবর্তীতে দেশটিতে তাকে স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেওয়া হয়।

ভারত আনুষ্ঠানিকভাবে জাকির নায়েকের প্রত্যর্পণ দাবি করে আসছে। তবে মালয়েশিয়া জানিয়েছে, সুনির্দিষ্ট ও বিশ্বাসযোগ্য প্রমাণ উপস্থাপন করা হলে এবং আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হলেই কেবল এ বিষয়ে সহযোগিতা করার বিষয়টি বিবেচনা করা হবে।

উল্লেখ্য, পর্যাপ্ত প্রমাণের অভাব দেখিয়ে জাকির নায়েকের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতেও অস্বীকৃতি জানিয়েছিল আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল।

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


আরও Sunnah TV Bangladesh সুন্নাহ টিভি বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com

শিরোনাম