সম্পূর্ণ নিউজ Sunnah TV Bangladesh সুন্নাহ টিভি বাংলাদেশ

প্রচ্ছদ / বাংলাদেশ
৬:৫০ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনা মারা গেলেও তার লাশ আনার মতো লোক নেই: রাশেদ খাঁন

শেখ হাসিনা মারা গেলেও তার লাশ আনার মতো লোক নেই: রাশেদ খাঁন

শেখ হাসিনা মারা গেলেও তার লাশ আনার মতো লোক নেই: রাশেদ খাঁন

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেছেন, নিষিদ্ধ ও ধ্বংস হয়ে যাওয়া এই দলের নেতারা আর দেশে ফেরার সুযোগ পাবেন না। জনগণ আওয়ামী লীগকে চিরতরে প্রত্যাখ্যান করেছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ঝিনাইদহ সদর উপজেলার তেঁতুলতলা মায়াধরপুর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান বলেন, ‘আওয়ামী লীগ একটি নিষিদ্ধ ও পচে-গলে ধ্বংস হয়ে যাওয়া দল। এই দলের নেতারা আর কোনোদিন দেশে ফিরে রাজনীতি করার সুযোগ পাবেন না। দেশের মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে।’

তিনি আরও বলেন, এমনকি শেখ হাসিনা মারা গেলেও তার মরদেহ দেশে ফিরিয়ে আনার মতো শেখ পরিবারের কোনো সদস্য অবশিষ্ট নেই।

জ্বালানি সংকট নিয়ে জামায়াতকে আক্রমণ

দেশের চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকট নিয়ে কথা বলতে গিয়ে জামায়াতে ইসলামীর সাম্প্রতিক কর্মকাণ্ডের সমালোচনা করেন রাশেদ খান।

তিনি বলেন, জ্বালানি সংকট এখন জাতীয় সমস্যা। এই সংকট সমাধানে সরকার ও বিরোধী দলগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করা উচিত। কিন্তু জামায়াত সংকট মোকাবিলায় সহযোগিতা না করে ‘লংমার্চের’ নামে ‘লংড্রাইভ’ শুরু করেছে।

১৯৯৬ সালে বিএনপির বিরুদ্ধে আন্দোলনের সময় জামায়াত যেভাবে আওয়ামী লীগকে পাশে নিয়েছিল, বর্তমান পরিস্থিতিতেও তারা একই ধরনের রাজনৈতিক কৌশল গ্রহণ করছে বলে অভিযোগ করেন তিনি।

জামায়াত নেতা ও সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদের সাম্প্রতিক বক্তব্যেরও কঠোর সমালোচনা করেন রাশেদ খান। তিনি বলেন, জামায়াত নেতারা দেশের সেনাবাহিনী কিংবা কোনো আইনশৃঙ্খলা বাহিনীকে মানতে চান না। তাদের রাজনৈতিক কর্মকাণ্ডের পেছনে একটি ‘গুপ্ত বট বাহিনী’ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

রাশেদ খানের অভিযোগ, এই সাইবার বাহিনীকে ব্যবহার করে বিরোধী রাজনৈতিক দলের নেতাদের চরিত্রহননের অপচেষ্টা চালানো হচ্ছে।

সার সংকট কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে: রাশেদ খান

মাঠপর্যায়ে সার সংকট ও কৃষকদের দুর্ভোগ প্রসঙ্গে রাশেদ খান দাবি করেন, দেশে বাস্তবে সারের কোনো ঘাটতি নেই। তার অভিযোগ, বিগত ১৭ বছরের শাসনামলে নিয়োগ পাওয়া অসাধু ডিলাররা কৃত্রিমভাবে সার মজুদ করে সংকট তৈরি করছেন।

তিনি বলেন, সরকার দ্রুততম সময়ের মধ্যে এসব অসাধু ডিলারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। পাশাপাশি সার সরবরাহের পুরো কাঠামো নতুন করে পুনর্গঠন করা হবে।

সংকট চলাকালে কৃষকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে এবং দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন যারা

এর আগে সকাল ১০টার দিকে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও জেলা বিএনপির সহসভাপতি মুন্সি কামাল আজাদ পান্নুর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাশেদ খান।

এ সময় সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম, জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


আরও Sunnah TV Bangladesh সুন্নাহ টিভি বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com

শিরোনাম