সম্পূর্ণ নিউজ Sunnah TV Bangladesh সুন্নাহ টিভি বাংলাদেশ

প্রচ্ছদ / শিরোনাম
৩:৩৯ পিএম, ১৩ আগস্ট ২০২৬

দাউদকান্দিতে তীব্র বিদ্যুৎ সংকট: মোবাইলের আলোয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা, চরম ভোগান্তিতে রোগীরা

দাউদকান্দিতে তীব্র বিদ্যুৎ সংকট: মোবাইলের আলোয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা, চরম ভোগান্তিতে রোগীরা

বিদ্যুৎ সংকটে অন্ধকারে দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্স, মোবাইলের আলোয় চিকিৎসা

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

দাউদকান্দিতে তীব্র বিদ্যুৎ সংকটে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এর সবচেয়ে ভয়াবহ প্রভাব পড়েছে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকা এবং পর্যাপ্ত বিকল্প ব্যবস্থা না থাকায় মোবাইলের আলো জ্বালিয়ে জরুরি বিভাগের রোগীদের চিকিৎসাসেবা দিতে বাধ্য হয়েছেন অন-ডিউটি চিকিৎসকরা।

তীব্র গরমের মধ্যে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় হাসপাতালে ভর্তি রোগীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। সবচেয়ে বেশি কষ্টে পড়েছেন কোলের শিশু, বৃদ্ধ ও গর্ভবতী নারীরা।

বিদ্যুৎহীন অবস্থায় ওয়ার্ডগুলোর পরিবেশ দমবন্ধকর হয়ে উঠলে অনেক রোগীকে স্বজনদের সঙ্গে হাসপাতালের বাইরে খোলা জায়গায় অবস্থান করতে দেখা যায়। রোগীদের স্বজনরা অভিযোগ করেন, চিকিৎসার জন্য হাসপাতালে এসে বিদ্যুৎ সংকটের কারণে অনেক রোগী আরও অসুস্থ হয়ে পড়ছেন।

এদিকে উপজেলা পর্যায়ের প্রধান সরকারি হাসপাতালে জরুরি সময়ে পর্যাপ্ত জেনারেটর বা আইপিএসের মতো বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা কেন নেই—এ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও প্রশ্ন দেখা দিয়েছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করা জরুরি। পাশাপাশি বিদ্যুৎ বিপর্যয়ের সময় রোগীদের চিকিৎসাসেবা স্বাভাবিক রাখতে দ্রুত কার্যকর বিকল্প ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


আরও Sunnah TV Bangladesh সুন্নাহ টিভি বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com

শিরোনাম