সম্পূর্ণ নিউজ Sunnah TV Bangladesh সুন্নাহ টিভি বাংলাদেশ

প্রচ্ছদ / রাজনীতি
২:৩৩ পিএম, ৩০ আগস্ট ২০২৬

‘রুমিন ফারহানা-ফজলুর রহমানকে আমরা বাইরের এজেন্ট মনে করি’ রফিকুল ইসলাম মাদানী

‘রুমিন ফারহানা-ফজলুর রহমানকে আমরা বাইরের এজেন্ট মনে করি’ রফিকুল ইসলাম মাদানী

রুমিন ফারহানা ও ফজলুর রহমানকে ‘বাইরের এজেন্ট’ বললেন মাদানী

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

আলোচিত ধর্মীয় বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানী বলেছেন, তিনি বিএনপির সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা ও ফজলুর রহমানকে ‘বাইরের এজেন্ট’ মনে করেন।

শনিবার (২৯ আগস্ট) দিনগত রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

মাদানী বলেন, রুমিন ফারহানা বা ফজলুর রহমানের কোনো বক্তব্যে আলেম-ওলামাদের তেমন প্রতিক্রিয়া না থাকলেও, যাদের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছেন এবং যাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, তারা কোনো বিষয়ে ‘না জেনে, না শুনে’ বক্তব্য দিলে কষ্ট লাগে।

নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনের সময় হাসনাত আবদুল্লাহ তাকে ফোন করে ঢাকায় আসতে বলেছিলেন। পরে তিনি ঢাকায় এসে শাহবাগে অনেক মাদ্রাসাছাত্রকে আন্দোলনে অংশ নিতে দেখেন।

মাদানী লেখেন, পরবর্তী সময়ে দেশ স্বাভাবিক হলে হাসনাত আবদুল্লাহর আমন্ত্রণে তার বাড়িতে আয়োজিত মাহফিলেও তিনি গিয়েছেন।

রুমিন ফারহানা ও ফজলুর রহমান প্রসঙ্গে তিনি বলেন, ‘এ ধরনের লোক পায়ে ধরে সারা দিন পড়ে থাকলেও আমরা কোথাও যাব না। এদের আমরা বাইরের এজেন্ট মনে করি।’

তিনি আরও বলেন, ‘এদের বক্তব্যের মাঝেমধ্যে প্রতিবাদ করি, আবার করিও না।’

তবে যাদের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছেন, তাদের প্রসঙ্গে মাদানী বলেন, ‘যাদের সাথে হাতে-হাত রেখে আন্দোলন করলাম, যাদের বিপদে দোয়া করি, যাদের দুর্দিনে আমরা পাশে দাঁড়াই, তারাও আমাদের পাশে দাঁড়ায়।’

হাসনাত আবদুল্লাহ, নাসীরুদ্দীন পাটওয়ারী ও নাহিদ ইসলামের সঙ্গে মাদ্রাসা ও মসজিদকেন্দ্রিক সম্পর্কের কথাও তুলে ধরেন তিনি।

মাদানী বলেন, তারা যখন কোনো মাদ্রাসা বা মসজিদে যান, তখন ছাত্ররা তাদের যে সম্মান ও ভালোবাসা দেখায়, তাতে মনে হয় তারা তাদের নিজেদের মানুষ।

তিনি বলেন, ‘এখন সেই মানুষগুলো যখন সংসদের মতো জায়গায় এভাবে না জেনে, না শুনে বক্তব্য দিলে কষ্ট তো লাগবেই।’

রাজনৈতিক দলগুলোর কিছু নেতার বক্তব্যের সমালোচনা করে মাদানী আরও বলেন, আওয়ামী লীগ ও বিএনপিতে থাকা ‘শাহবাগী মার্কা কথা বলা বিদেশি এজেন্টদের’ বক্তব্য শুনলে মনে হয়, তারা চিহ্নিত অপরাধী।

অন্যদিকে, যাদের ডাকে তারা আন্দোলনে গেছেন এবং যাদের প্রতি ভালোবাসা রয়েছে, তারা এমন বক্তব্য দিলে সেটিকে ‘বে-ঈমানী’ মনে হয় বলেও মন্তব্য করেন তিনি।

ফেসবুক স্ট্যাটাসের শেষাংশে মাদানী লেখেন, ‘ওপেন শত্রুতা সহ্য হয়, মোনাফেকি না।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও Sunnah TV Bangladesh সুন্নাহ টিভি বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com

শিরোনাম