সম্পূর্ণ নিউজ Sunnah TV Bangladesh সুন্নাহ টিভি বাংলাদেশ

প্রচ্ছদ / সারাদেশ
১১:৫০ পিএম, ২৭ আগস্ট ২০২৬

ইয়াবাসহ জামায়াত কর্মী গ্রেপ্তার

ইয়াবাসহ জামায়াত কর্মী গ্রেপ্তার

৪৫ পিস ইয়াবাসহ জামায়াতের কর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

বগুড়ার শাজাহানপুরে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মারুফ হাসান ওরফে বাবু (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে গ্রেপ্তার মারুফ হাসান জামায়াতের কর্মী কি না, তা নিয়ে স্থানীয়দের দাবি ও দলটির নেতাদের বক্তব্যে ভিন্নতা দেখা দিয়েছে।

বুধবার (২৬ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে উপজেলার মাঝিড়া কালিবাড়ি রোডের বিলাসী মেডিসিন স্টোরের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মারুফ হাসান উপজেলার চুপিনগর উত্তরপাড়া এলাকার আব্দুল জলিলের ছেলে। স্থানীয়দের দাবি, তিনি জামায়াতের কর্মী এবং দলটির বিভিন্ন মিছিল-মিটিংয়ে নিয়মিত অংশ নিতেন।

ডিবি পুলিশ জানায়, বুধবার রাতে শাজাহানপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায়, মাঝিড়া কালিবাড়ি রোডে এক ব্যক্তি ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছেন।

পরে এসআই আব্দুল কুদ্দুসের নেতৃত্বে ডিবির একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার প্যান্টের সামনের ডান পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো ৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার ওজন ৪ দশমিক ৫ গ্রাম।

ডিবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মারুফ হাসান দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে বগুড়ার বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন বলে তথ্য পাওয়া গেছে। বুধবারও বিক্রির উদ্দেশ্যে ইয়াবা নিয়ে তিনি ওই এলাকায় অবস্থান করছিলেন।

ডিবির এসআই আব্দুল কুদ্দুস বলেন, এ ঘটনায় মারুফ হাসানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় শাজাহানপুর থানায় মামলা করা হয়েছে।

এজাহারে বলা হয়েছে, গ্রেপ্তারের সময় পুলিশের কাছ থেকে পালানোর চেষ্টা করতে গিয়ে পড়ে আহত হন মারুফ। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এদিকে, মারুফ হাসানের জামায়াতের সঙ্গে সম্পৃক্ততার দাবি নাকচ করেছেন শাজাহানপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি শহীদুল ইসলাম।

তিনি বলেন, ‘মারুফ হাসান জামায়াতের কেউ নন। দলের কোথাও তার নাম নেই। ৫ আগস্টের পর কেউ মিছিল-মিটিংয়ে অংশ নিলেই তিনি জামায়াতের কর্মী হয়ে যান না। জামায়াত একটি নিয়মতান্ত্রিক দল। যে কেউ চাইলেই দলের সদস্য হতে পারেন না।

নিউজ সূত্র: আরটিভি

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও Sunnah TV Bangladesh সুন্নাহ টিভি বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com

শিরোনাম