
চরমোনাইপন্থী বক্তা মিসবাহর ৯ বিয়ে, কোনোটিরই নেই কাবিননামা!
চরমোনাইপন্থী বক্তা মিসবাহর ৯ বিয়ে, কোনোটিরই নেই কাবিননামা!
আলোচিত ইসলামি বক্তা ও ‘৩১৩ প্রোপার্টিজ’-এর চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান মিসবাহর বিরুদ্ধে যৌতুক দাবির অভিযোগে মামলা হয়েছে। তার পঞ্চম স্ত্রী মোসা. হুমায়রা জান্নাত ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় গত বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকার আদালতে মামলাটি করেন।
মামলাটি আমলে নিয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম আসামি মিসবাহকে আদালতে হাজির হতে সমন জারি করেছেন। শনিবার (২৩ আগস্ট) বিষয়টি জানা যায়।
বাদীপক্ষের আইনজীবী ও সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল এ বি এম ইবরাহিম খলিল মামলা ও সমনের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগে যা বলা হয়েছে
মামলার অভিযোগ অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে ২০২০ সালের ৪ মে মাওলানা হাবিবুর রহমান মিসবাহর সঙ্গে হুমায়রা জান্নাতের বিয়ে হয়। তাদের সংসারে ২০২৫ সালের ২১ জানুয়ারি আফরাদ মিসবাহ নামে একটি ছেলে সন্তানের জন্ম হয়।
হুমায়রার অভিযোগ, বিয়ের সময় মিসবাহ তার আগের চারটি বিয়ের তথ্য গোপন করেছিলেন। পরে তিনি জানতে পারেন, তাকে ছাড়াও মিসবাহ আরও চারটি বিয়ে করেছেন। অর্থাৎ তার মোট নয়টি বিয়ের তথ্য পাওয়া গেছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, এসব বিয়ের কোনোটি কাবিননামা বা বিবাহ নিবন্ধনের মাধ্যমে সম্পন্ন হয়নি।
বাদীপক্ষের আইনজীবী এ বি এম ইবরাহিম খলিল বলেন, ফেসবুকে পরিচয়ের পর মিসবাহ হুমায়রা জান্নাতকে যাত্রাবাড়ীতে তার বাসায় নিয়ে যান। বিয়ের আগে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়। পরে তারা বিয়ে করেন এবং তাদের একটি সন্তান রয়েছে।
আইনজীবীর দাবি, হুমায়রা জান্নাত মিসবাহর পঞ্চম স্ত্রী। এরপরও তিনি আরও চারটি বিয়ে করেছেন। পাশাপাশি একাধিক নারীর সঙ্গে সম্পর্কের অভিযোগও রয়েছে।
তবে এসব অভিযোগের বিষয়ে মাওলানা হাবিবুর রহমান মিসবাহর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।










Design and Development by : webnewsdesign.com