সম্পূর্ণ নিউজ Sunnah TV Bangladesh সুন্নাহ টিভি বাংলাদেশ

প্রচ্ছদ / রাজনীতি
৫:৪৯ পিএম, ৮ আগস্ট ২০২৬

এনসিপি বলতে কিছু নেই, যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খান

এনসিপি বলতে কিছু নেই, যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খান

জামায়াতের ফাঁদে পা দিয়েই বিপথগামী নাহিদ, এনসিপি এখন ‘জামায়াতের শিশু সংগঠন’: রাশেদ খান

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

জামায়াতের ফাঁদে পা দিয়েই বিপথগামী নাহিদ, এনসিপি এখন ‘জামায়াতের শিশু সংগঠন’: রাশেদ খান

গণঅভ্যুত্থানের মূল চেতনার সঙ্গে সর্বপ্রথম বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বেইমানি করেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

শনিবার সকালে নিজের গ্রামের ঝিনাইদহের ঐতিহ্যবাহী মুরারীদহ মিয়ার দালান পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান বলেন, ‘গণঅভ্যুত্থানের মূল চেতনার সঙ্গে প্রথম বেইমানি করেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাহিদ ইসলামের ভূমিকা নিয়েও মন্তব্য করেন রাশেদ খান। তিনি বলেন, গণঅভ্যুত্থান পর্যন্ত নাহিদ ইসলাম সঠিক পথেই ছিলেন। কিন্তু তিনি যখন জামায়াতে ইসলামীর ‘ফাঁদে পা দিয়েছেন’, তখন থেকেই বিপথগামী হয়েছেন।

এনসিপি প্রসঙ্গে রাশেদ খান বলেন, জাতীয় নাগরিক পার্টি এখন জামায়াতের সঙ্গে মিশে গেছে। এ কারণে তাসনিম জারাসহ গণতন্ত্র ও প্রগতিশীল চেতনায় বিশ্বাসী অনেক নেতা-নেত্রী এনসিপি ছেড়ে গেছেন।

তিনি আরও দাবি করেন, ‘বর্তমানে বাংলাদেশে মূলত এনসিপি বলতে কিছু নেই। যা আছে, তা জামায়াতের শিশু সংগঠন।’

রাশেদ খানের এমন মন্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও Sunnah TV Bangladesh সুন্নাহ টিভি বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com

শিরোনাম