সম্পূর্ণ নিউজ Sunnah TV Bangladesh সুন্নাহ টিভি বাংলাদেশ

প্রচ্ছদ / রাজনীতি
১১:২৫ পিএম, ১৫ আগস্ট ২০২৬

জামায়াত-শিবির বাড়াবাড়ি করলেআজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করা হবে : নুরুল হক নুর

জামায়াত-শিবির বাড়াবাড়ি করলেআজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করা হবে : নুরুল হক নুর

প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর জামায়াত-শিবিরের নেতাকর্মীরা রামদা, হকিস্টিক, ছুরি ও চাপাতি নিয়ে হামলা করেছে বলে অভিযোগ করেছেন দলটির সভাপতি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।

‘রগকাটা জামায়াত-শিবির তার স্বরূপে ফিরেছে!’ শিরোনামে দেওয়া পোস্টে নুরুল হক নুর দাবি করেন, কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে।

তার দাবি, হামলায় কুষ্টিয়া জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল খালেক, ছাত্র অধিকার পরিষদের কুষ্টিয়া সরকারি কলেজ শাখার সভাপতি সোহান আহমেদসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলেও দাবি করেন তিনি।

হামলার নিন্দা জানিয়ে নুরুল হক নুর বলেন, জামায়াত-শিবিরের এই ‘সন্ত্রাসী হামলার’ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন তিনি।

এ সময় তিনি জামায়াত-শিবিরকে সতর্ক করে বলেন, ‘বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করা হবে।’

পোস্টের সঙ্গে তিনি তার দলের এক নেতাসহ দুজনের রক্তাক্ত পায়ের ছবি যুক্ত করেন।

তবে হামলার বিষয়ে জামায়াত-শিবিরের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া গেছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


আরও Sunnah TV Bangladesh সুন্নাহ টিভি বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com

শিরোনাম