সম্পূর্ণ নিউজ Sunnah TV Bangladesh সুন্নাহ টিভি বাংলাদেশ

প্রচ্ছদ / রাজনীতি
১২:৩২ এএম, ১৩ আগস্ট ২০২৬

মুক্তিযুদ্ধে শেখ হাসিনা, তার পিতা ও তার পরিবারের কোন অবদান নেই: রিজভী

মুক্তিযুদ্ধে শেখ হাসিনা, তার পিতা ও তার পরিবারের কোন অবদান নেই: রিজভী

মুক্তিযুদ্ধে শেখ হাসিনা ও তার পরিবারের অবদান নেই: রিজভী

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

মুক্তিযুদ্ধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের কোনো অবদান নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি দাবি করেন, মুক্তিযুদ্ধে শেখ হাসিনা বা তাঁর পিতা—কারোরই কোনো অবদান ছিল না।

বুধবার (১২ আগস্ট) সকালে বনানী কবরস্থানে গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

‘মুক্তিযুদ্ধের পরিবারকে ধ্বংসের চেষ্টা করেছেন হাসিনা’
জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার পরিবারের ভূমিকার কথা উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, “জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক ও বরেণ্য মুক্তিযোদ্ধা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই সময় সন্তানসহ বন্দি ছিলেন, তিনিও মহান মুক্তিযোদ্ধা। কিন্তু এই মুক্তিযোদ্ধা পরিবারকে ধ্বংস করার জন্য শেখ হাসিনা এমন কোনো কাজ নেই যা করেননি। কারণ মুক্তিযুদ্ধে তাঁর পরিবারের অবদান নেই—না তাঁর পিতার, না তাঁর নিজের। তাঁরা পাকিস্তানি শাসকগোষ্ঠীর আশ্রয়ে-প্রশ্রয়ে ঢাকায় অবস্থান করেছিলেন। জিয়াউর রহমান কেন স্বাধীনতার ঘোষণা করলেন, সেই প্রতিহিংসা থেকেই তিনি এমনটা করেছেন।”

রিজভী আরও বলেন, বেগম খালেদা জিয়ার দেশপ্রেম ও জনপ্রিয়তা শেখ হাসিনা কোনোদিনই বরদাস্ত করতে পারেননি। সে কারণেই একের পর এক নির্যাতন চালিয়েছেন এবং তাঁর জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানকে শারীরিকভাবে অত্যাচার করেছেন। তবে শেষ পর্যন্ত জনগণের ধাওয়া খেয়ে শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

‘৭১-এর ইতিহাস মুছে ফেলার চক্রান্ত চলছে’
বর্তমানে কোনো কোনো রাজনৈতিক দল ‘একাত্তরকে ইতিহাস থেকে মুছে দেওয়ার চক্রান্ত’ করছে বলে আশঙ্কা প্রকাশ করেন বিএনপির এই শীর্ষ নেতা। তিনি বলেন, “আজকে প্রকারান্তরে একাত্তরকে ছোট করার এবং ইতিহাস থেকে মুছে দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে কোনো কোনো দল। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামকেও মুছে ফেলার গভীর চক্রান্ত চলছে। কাকে খুশি করতে আপনারা এসব করছেন? নিশ্চয়ই পলাতক ফ্যাসিস্টকে খুশি করার জন্য!”

একটি সাম্প্রতিক চিত্র প্রদর্শনীর প্রসঙ্গ টেনে তিনি বলেন, “৪৭ থেকে জুলাই পর্যন্ত আয়োজিত এক প্রদর্শনীতে শেখ মুজিবের ৭ই মার্চের ভাষণ রাখা হলেও জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা বাদ দেওয়া হয়েছে। এমনকি তাদের ছাত্র সংগঠন একাত্তরকে হালকা করে দেখাচ্ছে—এগুলো ছোটলোকি ছাড়া আর কিছুই নয়।”

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


আরও Sunnah TV Bangladesh সুন্নাহ টিভি বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com

শিরোনাম