সম্পূর্ণ নিউজ Sunnah TV Bangladesh সুন্নাহ টিভি বাংলাদেশ

প্রচ্ছদ / সারাদেশ
৮:৪১ পিএম, ১৪ আগস্ট ২০২৬

‘আপা’ ডাকলেই রেগে যান চিকিৎসক, ম্যাডাম-স্যার ডাকতে দরজায় নোটিশ

‘আপা’ ডাকলেই রেগে যান চিকিৎসক, ম্যাডাম-স্যার ডাকতে দরজায় নোটিশ

চিকিৎসকদের ‘ম্যাডাম-স্যার’ না ডাকলেই ভোগান্তি, মুরাদানগরে ক্ষোভ!

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

চিকিৎসকদের ‘ম্যাডাম-স্যার’ না ডাকলেই ভোগান্তি, মুরাদানগরে ক্ষোভ!

কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসকদের ‘ম্যাডাম’ বা ‘স্যার’ না ডাকলে রোগী ও তাদের স্বজনদের ভোগান্তিতে পড়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে সেবা নিতে আসা সাধারণ মানুষের মধ্যে।

শুধু মৌখিক কড়াকড়িই নয়, হাসপাতালের জরুরি বিভাগের দরজাতেও লিখিত নির্দেশনা টাঙিয়ে দেওয়া হয়েছে: “কোন মহিলা ডাক্তারকে ম্যাডাম-স্যার ছাড়া অন্য কিছু ডাকবেন না।”

ঘটনা ও ভুক্তভোগীদের অভিযোগ:
সামাজিক রীতি বনাম কড়াকড়ি: স্থানীয় গ্রামঞ্চলের মানুষ সাধারণত সম্মান জানাতে আঞ্চলিক ভাষায় ‘আপা’ বা ‘ভাই’ ডেকে অভ্যস্ত। তবে চিকিৎসকরা ‘আপা’ বা ‘ভাই’ ডাকলে রেগে যান এবং সেবা দিতে অবহেলা করেন বলে অভিযোগ জুলেখা বেগমসহ বেশ কয়েকজন রোগীর।

কর্মচারীদের অভিজ্ঞতা: নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের এক নিম্ন পদের কর্মচারী জানান, তিনি এক নারী চিকিৎসককে ‘আপা’ বলায় চিকিৎসক ক্ষিপ্ত হয়ে তাকে পরবর্তীতে ‘স্যার’ বা ‘ম্যাডাম’ বলার নির্দেশ দেন।

জনমনে প্রশ্ন: রোগীবান্ধব পরিবেশ ও চিকিৎসাসেবার মান নিশ্চিত করার চেয়ে ‘স্যার-ম্যাডাম’ ডাকা নিয়ে কড়াকড়ি কতটুকু যুক্তিযুক্ত, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন মহল।

হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া:
অভিযোগ ও সমালোচনার মুখে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা (টিএইচও) ডা. আবুল কালাম আজাদ জানান, “রোগীদের স্যার বা ম্যাডাম বলতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই।” জরুরি বিভাগের দরজায় টাঙানো সেই নির্দেশনাটি দ্রুত সরিয়ে ফেলা হবে বলেও আশ্বাস দেন তিনি।

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


আরও Sunnah TV Bangladesh সুন্নাহ টিভি বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com

শিরোনাম