
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী আহত
পদযাত্রা শেষে নেতাকর্মীদের নিয়ে ফেরার পথে এনসিপির গাড়িবহরে হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে। এ সময় একদল দুর্বৃত্ত বহরের একটি গাড়ি লক্ষ্য করে হামলা চালালে গাড়িটির কাঁচ ভেঙে যায়। ভাঙা কাঁচের আঘাতে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং তার সঙ্গে থাকা আরও একজনের হাতে কেটে যায়। এতে দুজনেরই হাত থেকে রক্তপাত হয়।
এর আগে, গত মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা ও নেতা-কর্মীদের মারধরের ঘটনা ঘটে। ওই হামলার জন্য বিএনপি ও ছাত্রদলকে দায়ী করে এনসিপি। একই দিন সন্ধ্যায় হামলার প্রতিবাদে শহরে মিছিল বের করলে দুই পক্ষের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনার জেরে বুধবার (২৯ জুলাই) রাতে হবিগঞ্জ জেলা ছাত্রশক্তির আহ্বায়ক তন্ময় তাহের বাদী হয়ে জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদকে প্রধান আসামি করে ১১১ জনের বিরুদ্ধে মামলা করেন।
এর পাল্টা হিসেবে বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে হবিগঞ্জ সদর মডেল থানায় জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন (রুকন) বাদী হয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ ১০ জনের নাম উল্লেখ করে মোট ৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় হত্যাচেষ্টা, হামলা, ভাঙচুর ও ছিনতাইয়ের অভিযোগ আনা হয়েছে।












Design and Development by : webnewsdesign.com