সম্পূর্ণ নিউজ Sunnah TV Bangladesh সুন্নাহ টিভি বাংলাদেশ

প্রচ্ছদ / রাজনীতি
৯:০৩ পিএম, ৩০ জুলাই ২০২৬

এবার কুড়িগ্রামে এনসিপির প্রতিবাদ মিছিলে হামলা

এবার কুড়িগ্রামে এনসিপির প্রতিবাদ মিছিলে হামলা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে।

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহতের দাবি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ উঠেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় ছাত্রশক্তির অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে এনসিপি।

বৃহস্পতিবার (৩০ জুলাই) হবিগঞ্জ ও সিলেটে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে ফুলবাড়ীতে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। এনসিপির কুড়িগ্রাম জেলা কমিটির আহ্বায়ক মো. মুকুল মিয়া অভিযোগ করেন, কর্মসূচি চলাকালে বিএনপি ও এর অঙ্গসংগঠনের প্রায় দুই শতাধিক নেতাকর্মী হামলা চালায়।

অন্যদিকে, ফুলবাড়ী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মান্নান মুকুল দাবি করেন, এনসিপির মিছিলে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা অংশ নিয়েছিল। তিনি বলেন, ছাত্রদলের কর্মী মমিনুল এনসিপির কার্যালয়ের সামনে হামলার শিকার হলে উভয় পক্ষের মধ্যে অনাকাঙ্ক্ষিত সংঘর্ষের ঘটনা ঘটে। তাঁর অভিযোগ, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবেই ছাত্রলীগের কর্মীরা এনসিপির ব্যানারে এসব ঘটনা ঘটাচ্ছে।

এ বিষয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম বলেন, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত ছিল এবং কয়েকজন আহত হয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত ২৮ জুলাই হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলায় দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ কয়েকজন নেতাকর্মী আহত হন। এছাড়া আজ (৩০ জুলাই) সিলেটের গোলাপগঞ্জেও সারজিস আলমের গাড়িতে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে।

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


আরও Sunnah TV Bangladesh সুন্নাহ টিভি বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com

শিরোনাম