সম্পূর্ণ নিউজ Sunnah TV Bangladesh সুন্নাহ টিভি বাংলাদেশ

প্রচ্ছদ / রাজনীতি
৬:১৭ পিএম, ১৫ আগস্ট ২০২৬

গ্যাস সংকট কাটাতে ২ বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী

গ্যাস সংকট কাটাতে ২ বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী

শনিবার (১৫ আগস্ট) দুপুরে সিলেটে কৃষি উন্নয়ন প্রকল্পের কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

গ্যাস সংকট থেকে স্থায়ীভাবে বের হতে প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করতে প্রায় দুই বছর সময় লাগতে পারে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, অবকাঠামো নির্মাণ শেষ হলে আগামী দুই বছরের মধ্যে গ্যাস পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হবে বলে আশা করছে সরকার।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে সিলেটে কৃষি উন্নয়ন প্রকল্পের কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, শিল্পকারখানায় গ্যাসের যে সংকট চলছে, এটি দীর্ঘদিন ধরে চলে আসা একটি সমস্যা। এই সংকট কাটাতে গ্যাস আমদানি ও সরবরাহের অবকাঠামোর সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বাড়ানো হবে এলএনজি আমদানির পরিমাণ।

তিনি বলেন, প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করতে প্রায় দুই বছর সময় লাগতে পারে। এই সময়টা শিল্পখাতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই প্রচলিত ব্যবস্থার পাশাপাশি জরুরি ভিত্তিতে অন্য কোনো উপায়ে পরিস্থিতির উন্নতি করা যায় কি না, সরকার সেটিও খতিয়ে দেখছে।

মালয়েশিয়া থেকে এলএনজি আমদানির বিষয়ে জানতে চাইলে মুক্তাদির বলেন, দেশটির ছোট আকারের এলএনজি বহনকারী জাহাজগুলো বর্তমানে অন্য কাজে ব্যবহৃত হচ্ছে। ফলে দ্রুত সেখান থেকে গ্যাস আনা সম্ভব হচ্ছে না। তবে সাময়িকভাবে গ্যাস সংকট কিছুটা কমানো যায় কি না, সে বিষয়ে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সিলেটে অনুষ্ঠিত কর্মশালায় কৃষি অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন। কর্মশালায় ২০২৬-২৭ অর্থবছরের জেলা পর্যায়ের বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়ন এবং আগের বছরের কার্যক্রমের মূল্যায়ন নিয়ে আলোচনা করা হয়।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও Sunnah TV Bangladesh সুন্নাহ টিভি বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com

শিরোনাম