
"দেশের পরিস্থিতি ভালো নয়, নীরব সেন্সরশিপের মুখে গণমাধ্যম": ডা. শফিকুর রহমান
“দেশের পরিস্থিতি ভালো নয়, নীরব সেন্সরশিপের মুখে গণমাধ্যম”: ডা. শফিকুর রহমান
দেশের বর্তমান সার্বিক পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি। তিনি বলেন, দেশে প্রতিদিন খুন-খারাবি লেগেই আছে, যা জনগণের প্রত্যাশার সম্পূর্ণ বিপরীত।
সোমবার (১০ আগস্ট) রাতে সিরাজগঞ্জের হাটিকুমরুলে উপজেলা জামায়াতের নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বক্তব্যের মূল বিষয়সমূহ:
অর্থনীতির দুরাবস্থা: দেশের ব্যাংকিং খাতে কোনো শৃঙ্খলা নেই। শেয়ারবাজার পুরোপুরি ধ্বসে পড়েছে এবং সেখান থেকে ঘুরে দাঁড়াতে পারছে না।
গণমাধ্যমের ওপর অলিখিত সেন্সরশিপ: সাংবাদিকদের স্বাধীনভাবে লেখার পরিবেশ নেই উল্লেখ করে তিনি বলেন, দেশে বর্তমানে এক ধরনের অলিখিত সেন্সরশিপ আরোপ করে রাখা হয়েছে।
গ্যাস ও বিদ্যুৎ খাত বেসরকারীকরণ: গ্যাস-বিদ্যুৎ খাত বেসরকারি হাতে তুলে দেওয়ার সরকারি উদ্যোগের কড়া সমালোচনা করেন তিনি। তাঁর মতে, এটি করা হলে সাধারণ মানুষকে জিম্মি করার নতুন সুযোগ তৈরি হবে এবং সরকার নিজেদের দায় জনগণের কাঁধে চাপানোর চেষ্টা করছে।
ডা. শফিকুর রহমান হুঁশিয়ারি দিয়ে বলেন, বিরোধী দল হিসেবে এই ধরণের পদক্ষেপ কখনোই মেনে নেওয়া হবে না। এর বিরুদ্ধে রাজপথে প্রতিবাদ অব্যাহত থাকবে এবং প্রয়োজনে সব শক্তি দিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে।
উপস্থিত ছিলেন: মতবিনিময় সভায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলম এবং সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।












Design and Development by : webnewsdesign.com