সম্পূর্ণ নিউজ Sunnah TV Bangladesh সুন্নাহ টিভি বাংলাদেশ

প্রচ্ছদ / প্রধান খবর
৪:০৫ পিএম, ২৩ জুলাই ২০২৬

আরও এক ভিডিওতে নারীর সঙ্গে আবাসিক হোটেলে সেই এমপি

আরও এক ভিডিওতে নারীর সঙ্গে আবাসিক হোটেলে সেই এমপি

এক নারীর সঙ্গে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের হোটেলে প্রবেশের আরও একটি নতুন ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

গাজী নজরুল ইসলামকে ঘিরে বিতর্কে নতুন মোড়, হোটেলে এক নারীর সঙ্গে আরও একটি ভিডিও ভাইরাল

বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে চলমান বিতর্কে যুক্ত হয়েছে নতুন মাত্রা। সামাজিক যোগাযোগমাধ্যমে এবার ছড়িয়ে পড়েছে তার হোটেলে এক নারীর সঙ্গে প্রবেশের আরও একটি ভিডিও, যা নিয়ে নতুন করে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, গাজী নজরুল ইসলাম এক নারীকে সঙ্গে নিয়ে একটি আবাসিক হোটেলে প্রবেশ করছেন। হোটেলের রিসেপশনে দায়িত্বরত এক ব্যক্তির সঙ্গে করমর্দন করার পর দুজনকে ভেতরে যেতে দেখা যায়। ভিডিওর আরেক অংশে হোটেলের লবিতে ওই নারীর সঙ্গে তাকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়।

তবে ভিডিওতে থাকা নারী তার দাবি করা দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তার (বেগম) কি না, তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট কোনো পক্ষের আনুষ্ঠানিক বক্তব্যও এখনো পাওয়া যায়নি।

এর আগে, ২০ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আরেকটি ভিডিওতে গাজী নজরুল ইসলামকে এক এসএসসি পরীক্ষার্থীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। ভিডিওটি প্রকাশের পর দেশজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

ওই ঘটনার পর এক লিখিত বিবৃতিতে গাজী নজরুল ইসলাম দাবি করেন, ভিডিওতে থাকা তরুণী তার দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তার। তিনি জানান, ১৩ জুলাই তিনি তার প্রথম স্ত্রী মোসাম্মৎ মাকছুদা বেগম, দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তার এবং গাড়িচালক ওবায়দুল্লাহকে সঙ্গে নিয়ে দ্বিতীয় স্ত্রীর বাবা মাসুম বিল্লাহর মগবাজারের ব্যবসায়িক কার্যালয়ে যান। সেখানে তারা প্রায় সোয়া এক ঘণ্টা অবস্থান করেছিলেন বলেও তিনি দাবি করেন।

এদিকে, বুধবার (২২ জুলাই) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, সাংগঠনিক তদন্তে তার বিরুদ্ধে ওঠা নৈতিক স্খলনের অভিযোগের সত্যতা পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন ভিডিও প্রকাশের পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তবে ভিডিওটির সত্যতা, এতে থাকা নারীর পরিচয় এবং ঘটনার অন্যান্য দিক নিয়ে এখনো আনুষ্ঠানিক তদন্ত বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চূড়ান্ত বক্তব্য প্রকাশ হয়নি।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও Sunnah TV Bangladesh সুন্নাহ টিভি বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com

শিরোনাম