সম্পূর্ণ নিউজ Sunnah TV Bangladesh সুন্নাহ টিভি বাংলাদেশ

প্রচ্ছদ / প্রধান খবর
৫:১৮ পিএম, ১৪ আগস্ট ২০২৬

আগামী সপ্তাহে ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামী সপ্তাহে ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

২২-২৩ আগস্ট ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

আগামী সপ্তাহের শেষ দিকে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্ভাব্য এ সফরকে সামনে রেখে ঢাকা ও নয়াদিল্লিতে প্রস্তুতিও শুরু হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ঢাকা ও দিল্লির কূটনৈতিক ও রাজনৈতিক সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২২ বা ২৩ আগস্ট তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা রয়েছে। ভারতের স্বাধীনতা দিবসের এক সপ্তাহ পর হতে পারে এই সফর।

তবে এখনো এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় বা পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সফর হলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তারেক রহমানের বৈঠক হতে পারে। বৈঠকে দুই দেশের সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে বাণিজ্য, যোগাযোগ, জ্বানি, সীমান্ত ব্যবস্থাপনা ও আঞ্চলিক নিরাপত্তা গুরুত্ব পেতে পারে।

প্রধানমন্ত্রী হিসেবে এটি হবে তারেক রহমানের প্রথম ভারত সফর। এ কারণে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে সফরটিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

ঢাকার সরকারি সূত্রগুলো জানিয়েছে, সফরের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা না এলেও ভেতরে ভেতরে প্রস্তুতি এগিয়ে চলছে। সম্প্রতি প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠকও এ সফরের বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রস্তাবিত ভারত ও জাপান সফর এখনো চূড়ান্ত হয়নি। প্রধানমন্ত্রীর সময়সূচি এবং দুই দেশের মধ্যে আলোচনার অগ্রগতির ওপর সফরের বিষয়টি নির্ভর করছে।

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


আরও Sunnah TV Bangladesh সুন্নাহ টিভি বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com

শিরোনাম