সম্পূর্ণ নিউজ Sunnah TV Bangladesh সুন্নাহ টিভি বাংলাদেশ

প্রচ্ছদ / প্রধান খবর
৮:২৫ পিএম, ৮ আগস্ট ২০২৬

শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমদকে গুম করা হয়: তদন্ত সংস্থা

শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমদকে গুম করা হয়: তদন্ত সংস্থা
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

২০১৫ সালে বিএনপির নেতা সালাহউদ্দিন আহমদকে গুম করে র‌্যাবের টিএফআই সেলে আটকে রেখে নির্যাতনের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ র‌্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সম্পৃক্ততার তথ্য পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

তদন্ত সংস্থার দাবি, শেখ হাসিনার নির্দেশনাতেই তৎকালীন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমদকে গুম করা হয়েছিল। গুমের পর তাকে ভারতে পাচারের সঙ্গে কারা জড়িত ছিলেন, সে বিষয়েও তদন্ত চলছে।

শনিবার (৮ আগস্ট) বিষয়টি জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেন, তদন্ত দ্রুত শেষ করে সংশ্লিষ্টদের বিচারের মুখোমুখি করা হবে।

চিফ প্রসিকিউটর জানান, ইতোমধ্যে তদন্ত কর্মকর্তা বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের কাছ থেকে মৌখিক জবানবন্দি নিয়েছেন। শিগগিরই তার আনুষ্ঠানিক জবানবন্দিও নেওয়া হবে।

এদিকে গুমের শিকার ছাত্রদল নেতা ও আইনজীবী সোহেলের দেওয়া জবানবন্দিতেও সালাহউদ্দিন আহমদকে টিএফআই সেলে আটকে রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে তদন্তসংশ্লিষ্ট সূত্র।

তদন্ত সংস্থার ভাষ্য অনুযায়ী, সালাহউদ্দিন আহমদকে গুম, টিএফআই সেলে আটকে রাখা এবং পরে ভারতে পাচারের পুরো ঘটনায় কারা কীভাবে জড়িত ছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও Sunnah TV Bangladesh সুন্নাহ টিভি বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com

শিরোনাম