সম্পূর্ণ নিউজ Sunnah TV Bangladesh সুন্নাহ টিভি বাংলাদেশ

প্রচ্ছদ / প্রধান খবর
১২:২৯ পিএম, ১৫ আগস্ট ২০২৬

দলের শীর্ষ নেতারা পালিয়ে থাকায় ১৫ আগস্টে কর্মসূচিহীন আওয়ামী লীগ

দলের শীর্ষ নেতারা পালিয়ে থাকায় ১৫ আগস্টে কর্মসূচিহীন আওয়ামী লীগ

১৫ আগস্ট: ইতিহাসের সেই দিন, এবার নেই আওয়ামী লীগের কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

১৯৭৫ সালের ১৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে নেমে আসে এক ভয়াবহ অধ্যায়। এদিন রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরের বাসভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে একদল সেনা সদস্য।

হত্যাকাণ্ডে প্রাণ হারান বঙ্গবন্ধুর স্ত্রী বেগম ফজিলাতুন্নেছা মুজিব, ছেলে শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেলসহ পরিবারের ১৬ সদস্য। দেশের বাইরে থাকায় বেঁচে যান শেখ হাসিনা ও শেখ রেহানা।

প্রায় ৫০ বছর পরও ১৫ আগস্ট নিয়ে রাজনৈতিক বিতর্ক থামেনি। আওয়ামী লীগ সরকারের পতনের পর বাতিল করা হয়েছে জাতীয় শোক দিবস ও এদিনের সাধারণ ছুটি। ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটির চেহারাও বদলে গেছে।

এবার আওয়ামী লীগের শীর্ষ নেতারা আত্মগোপনে থাকায় ১৫ আগস্ট ঘিরে দলটির কোনো আনুষ্ঠানিক কর্মসূচিও নেই।

রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদের মতে, ১৯৭৫ সালের ঘটনা নিয়ে এক পক্ষ এটিকে ষড়যন্ত্র হিসেবে দেখছে, অন্য পক্ষ বলছে তখন পরিস্থিতি এমন পর্যায়ে গিয়েছিল যে পরিবর্তন ছাড়া আর কোনো পথ ছিল না। তাঁর মতে, ২০২৪ সালের ঘটনাপ্রবাহের সঙ্গেও ১৯৭৫ সালের কিছু রাজনৈতিক বাস্তবতার তুলনা করা যায়।

বিশ্লেষকেরা বলছেন, অতীতের রাজনৈতিক ঘটনাগুলো থেকে এখনো যথেষ্ট শিক্ষা নেয়নি দেশের কোনো রাজনৈতিক দল। রাজনৈতিক দলগুলো সমালোচনা গ্রহণ করতে না পারায় গণতান্ত্রিক চর্চাও বারবার বাধাগ্রস্ত হচ্ছে।

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


আরও Sunnah TV Bangladesh সুন্নাহ টিভি বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com

শিরোনাম