সম্পূর্ণ নিউজ Sunnah TV Bangladesh সুন্নাহ টিভি বাংলাদেশ

প্রচ্ছদ / প্রধান খবর
১১:০১ পিএম, ২ আগস্ট ২০২৬

গ্যাসের দাম বাড়িয়ে ভোক্তাদের জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে সরকার

গ্যাসের দাম বাড়িয়ে ভোক্তাদের জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে সরকার

এলপিজির দাম বাড়ানো জনবিরোধী সিদ্ধান্ত, অবিলম্বে প্রত্যাহারের আহ্বান: মিয়া গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

এলপিজির দাম বাড়ানো জনবিরোধী সিদ্ধান্ত, অবিলম্বে প্রত্যাহারের আহ্বান: মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষ এমনিতেই চরম দুর্ভোগে রয়েছে। এর মধ্যে গৃহস্থালি ও যানবাহনে ব্যবহৃত এলপিজি ও অটোগ্যাসের দাম বাড়িয়ে সরকার মানুষের ওপর নতুন করে আর্থিক চাপ সৃষ্টি করেছে। তিনি এ সিদ্ধান্তের নিন্দা জানিয়ে দ্রুত তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

রোববার (২ আগস্ট) দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, তেল, গ্যাস ও বিদ্যুতের দাম দফায় দফায় বাড়ানোর ফলে নিত্যপণ্যের দামও বেড়েছে। এতে নিম্নবিত্ত ও মধ্যবিত্তসহ সব শ্রেণির মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে, অথচ আয় বাড়েনি। ফলে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাপন কঠিন হয়ে পড়েছে।

তিনি বলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ২ আগস্ট থেকে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়িয়ে ১ হাজার ৫৯৮ টাকা নির্ধারণ করেছে। আগে এ সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫২৮ টাকা। একই সঙ্গে অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৭৩ টাকা ৬৭ পয়সা।

মিয়া গোলাম পরওয়ারের মতে, এলপিজির মূল্যবৃদ্ধির প্রভাব শুধু সাধারণ ভোক্তার ওপরই নয়, দেশের উৎপাদন খাতসহ বিভিন্ন ক্ষেত্রেও পড়বে। তিনি দেশের জ্বালানি চাহিদা পূরণে প্রয়োজনীয় এলএনজি আমদানির উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

পাশাপাশি, এলপিজির বর্ধিত মূল্য দ্রুত প্রত্যাহার করে জনগণের দুর্ভোগ কমাতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


আরও Sunnah TV Bangladesh সুন্নাহ টিভি বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com

শিরোনাম