সম্পূর্ণ নিউজ Sunnah TV Bangladesh সুন্নাহ টিভি বাংলাদেশ

প্রচ্ছদ / ধর্মীয় সংবাদ
৭:৫৬ পিএম, ১৬ জুলাই ২০২৬

কবর থেকে একসঙ্গে ৯ কঙ্কাল উধাও, এলাকায় চাঞ্চল্য

কবর থেকে একসঙ্গে ৯ কঙ্কাল উধাও, এলাকায় চাঞ্চল্য
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

গাজীপুরের কালিয়াকৈরে কবরস্থান থেকে ৯টি কঙ্কাল চুরির অভিযোগ, এলাকাজুড়ে চাঞ্চল্য

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার একটি কবরস্থান থেকে ৯টি কঙ্কাল চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনা জানাজানি হওয়ার পর এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্বজনদের দাবি, বুধবার (১৬ জুলাই) রাতের কোনো এক সময় উপজেলার সূত্রাপুর ইউনিয়নের টেকিবাড়ী-চানপুর কেন্দ্রীয় কবরস্থানের কয়েকটি কবরের মাটি খুঁড়ে ৯টি কঙ্কাল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

স্থানীয়দের ভাষ্য, বৃহস্পতিবার সকালে বিষয়টি নজরে এলে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি এবং কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

সূত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলাইমান মিন্টু বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। বিষয়টি আইন-শৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, “অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। প্রকৃত ঘটনা উদঘাটন করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

কঙ্কাল চুরির পেছনে কী উদ্দেশ্য রয়েছে এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

যে ৮ ধরনের উপার্জন ইসলামে হারাম
৩ সপ্তাহ আগে

Advertise with us
আরও Sunnah TV Bangladesh সুন্নাহ টিভি বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com

শিরোনাম