সম্পূর্ণ নিউজ Sunnah TV Bangladesh সুন্নাহ টিভি বাংলাদেশ

প্রচ্ছদ / আন্তর্জাতিক
১২:২২ এএম, ৩ আগস্ট ২০২৬

নারী স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও মুসলিম বিয়ে করলে বাধা দেওয়া যাবে না: ভারতীয় হাইকোর্ট

নারী স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও মুসলিম বিয়ে করলে বাধা দেওয়া যাবে না: ভারতীয় হাইকোর্ট

স্বেচ্ছায় ইসলাম গ্রহণ বা পছন্দের মানুষকে বিয়ে করলে বাধা দেওয়া যাবে না: এলাহাবাদ হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

প্রাপ্তবয়স্ক কোনো নারী যদি নিজের ইচ্ছায় ইসলাম গ্রহণ করেন, পছন্দের ব্যক্তিকে বিয়ে করেন বা নিজের ভবিষ্যৎ জীবন নিয়ে সিদ্ধান্ত নেন, তাহলে তাতে পরিবারসহ অন্য কেউ হস্তক্ষেপ করতে পারে না বলে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়েছেন ভারতের এলাহাবাদ হাইকোর্ট।

রোববার (২ আগস্ট) হিন্দুস্তান টাইমস-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, দিব্যা ভাটিয়া ওরফে জোয়া দিয়া ভাটিয়া (২০) এবং অংশু ভাটিয়া ওরফে আমিনা অংশু ভাটিয়া (৩৫) নামের দুই বোনের করা একটি হেবিয়াস কর্পাস মামলার শুনানিতে বিচারপতি সন্দীপ জৈন এ মন্তব্য করেন। দুই বোনের অভিযোগ, হিন্দুধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ এবং নিজেদের পছন্দের ব্যক্তিকে বিয়ে করার সিদ্ধান্ত নেওয়ার পর তাদের বাবা বেআইনিভাবে আটকে রেখেছেন।

আদালত বলেন, যেহেতু দুই নারীই প্রাপ্তবয়স্ক, তাই তারা নিজেদের ধর্ম, বিয়ে, কোথায় থাকবেন এবং ভবিষ্যৎ জীবন কীভাবে পরিচালনা করবেন—এসব বিষয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ আইনগত অধিকার রাখেন।

বিচারপতি আরও বলেন, যদি অভিযোগগুলো সত্য প্রমাণিত হয়, তাহলে তাদের ব্যক্তিগত সিদ্ধান্তে বাবা বা অন্য কারও হস্তক্ষেপ সংবিধান-স্বীকৃত ব্যক্তিস্বাধীনতা, গোপনীয়তা, মর্যাদা ও স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার অধিকারের লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে।

আবেদনে আরও বলা হয়, দুই বোন বাবার ইচ্ছার বিরুদ্ধে ইসলাম গ্রহণ করেছেন এবং ভিন্ন ধর্মাবলম্বী দুই ব্যক্তিকে বিয়ে করতে চান। অভিযোগ রয়েছে, তাদের বাবা স্থানীয় পুলিশের কয়েকজন কর্মকর্তার সহযোগিতায় দুই মেয়েকে বেআইনিভাবে আটকে রেখেছেন এবং তাদের চলাফেরার স্বাধীনতাও সীমিত করেছেন।

তবে আদালত স্পষ্ট করেছেন, এই মামলার মূল বিষয় হলো—দুই নারী সত্যিই নিজের ইচ্ছায় এসব সিদ্ধান্ত নিয়েছেন কি না এবং তারা বেআইনিভাবে আটক রয়েছেন কি না, সেটি নিশ্চিত করা।

এ কারণে আদালত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী ৬ আগস্ট দুই নারীকে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন। সেদিন বিচারক তাদের সঙ্গে সরাসরি কথা বলে নিশ্চিত হতে চান যে, তারা কোনো চাপ বা জবরদস্তির শিকার নন এবং তাদের বর্তমান অবস্থান আইনসম্মত।

এছাড়া আদালত সতর্ক করে বলেছেন, নির্ধারিত দিনে দুই নারীকে হাজির করা না হলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের ব্যক্তিগত হলফনামা দাখিল করতে হবে। সেখানে আদালতের নির্দেশ বাস্তবায়নে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, কেন তা কার্যকর হয়নি এবং পরবর্তী করণীয় কী—এসব বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিতে হবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও Sunnah TV Bangladesh সুন্নাহ টিভি বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com

শিরোনাম