সম্পূর্ণ নিউজ Sunnah TV Bangladesh সুন্নাহ টিভি বাংলাদেশ

প্রচ্ছদ / আন্তর্জাতিক
১০:২০ এএম, ১৬ আগস্ট ২০২৬

শেখ হাসিনার প্রত্যর্পণ: সিদ্ধান্ত নেবে ভারতের আদালত

শেখ হাসিনার প্রত্যর্পণ: সিদ্ধান্ত নেবে ভারতের আদালত

শেখ হাসিনার প্রত্যর্পণ: সিদ্ধান্ত নেবে ভারতের আদালত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর জন্য দীর্ঘদিন ধরে অনুরোধ জানিয়ে আসছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত রাজনৈতিক বা কূটনৈতিকভাবে নয়, ভারতের আদালতই নেবে বলে জানিয়েছেন দেশটির এক শীর্ষ সরকারি কর্মকর্তা।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে ওই কর্মকর্তা বলেন, শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টি শেষ পর্যন্ত আদালতের প্রক্রিয়ার মধ্য দিয়েই নির্ধারিত হবে।

আদালত বিশেষভাবে খতিয়ে দেখবে, বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে যেসব অপরাধের অভিযোগ আনা হয়েছে, সেগুলো ভারতের আইন অনুযায়ীও অপরাধ হিসেবে গণ্য হয় কি না।

তবে প্রত্যর্পণ ইস্যুতে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে তীব্র আলোচনা চলছে বলেও জানিয়েছেন ওই কর্মকর্তা। দুই দেশই নিজেদের কঠোর অবস্থান কিছুটা শিথিল করে দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার পথ খুঁজছে বলে জানা গেছে।

এদিকে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে চাপ অব্যাহত থাকলেও, ভারতের আদালতের সিদ্ধান্তই এখন এ প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


আরও Sunnah TV Bangladesh সুন্নাহ টিভি বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com

শিরোনাম