সম্পূর্ণ নিউজ Sunnah TV Bangladesh সুন্নাহ টিভি বাংলাদেশ

প্রচ্ছদ / বাংলাদেশ
১২:২৯ এএম, ১৭ আগস্ট ২০২৬

‘ভারতের মুখের উপর এমন জবাব এই প্রথম’

‘ভারতের মুখের উপর এমন জবাব এই প্রথম’
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

হাসিনা ও হাদির হত্যাকারীদের ফেরত না দিলে ভারত যাবেন না তারেক রহমান: সাদিকুর

ভারতে অবস্থানরত শেখ হাসিনা এবং শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের ফেরত না দিলে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাবেন না—সরকারের এমন অবস্থানকে স্বাগত জানিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট সাদিকুর রহমান খান।

রোববার (১৬ আগস্ট) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি সরকারের অবস্থানকে দেশের সার্বভৌমত্বের জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

সাদিকুর রহমান খান লিখেছেন, শেখ হাসিনা ও ওসমান হাদির হত্যাকারীদের ফেরত না দিলে তারেক রহমান ভারত সফরে যাবেন না। ভারতের প্রতি এমন দৃঢ় অবস্থান এর আগে কোনো প্রধানমন্ত্রীকে নিতে দেখেননি বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের পাশাপাশি বাংলাদেশ আজ তার সার্বভৌমত্বের পথেও এক ধাপ এগিয়েছে।

সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে ভবিষ্যতেও সমালোচনা করবেন জানিয়ে সাদিকুর রহমান খান বলেন, তেল, গ্যাস, সংস্কার বা দুর্নীতি নিয়ে সরকারের সঙ্গে মতবিরোধ থাকলেও দেশের স্বার্থের প্রশ্নে তিনি সরকারের দৃঢ় অবস্থানকে সমর্থন করেন।

দিল্লির চাপ উপেক্ষা করে দৃঢ়ভাবে কথা বলার জন্য সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, দেশের প্রশ্নে মত, দ্বিমত থাকতেই পারে। তবে আওয়ামী লীগ, শেখ হাসিনা ও দিল্লির প্রশ্নে কোনো বিভাজন থাকা উচিত নয়।

সাদিকুর রহমান খানের ভাষ্য, ‘দিল্লি না ঢাকা’—এই প্রশ্নের জবাব জুলাইয়ে বাংলাদেশের মানুষ দিয়ে দিয়েছে। সরকারের সাম্প্রতিক অবস্থানে সেই জনমতের প্রতিফলন দেখা যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


আরও Sunnah TV Bangladesh সুন্নাহ টিভি বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com

শিরোনাম