সম্পূর্ণ নিউজ Sunnah TV Bangladesh সুন্নাহ টিভি বাংলাদেশ

প্রচ্ছদ / ধর্মীয় সংবাদ
১:৪৬ এএম, ১৭ জুলাই ২০২৬

বাংলাদেশি শিক্ষার্থীদের প্রতিবছর ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব: মাহদী আমিনকে রাষ্ট্রদূত

বাংলাদেশি শিক্ষার্থীদের প্রতিবছর ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব: মাহদী আমিনকে রাষ্ট্রদূত
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বছরে ৫০০ বৃত্তি দেবে সৌদি আরব

বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য প্রতি বছর ৫০০টি শিক্ষাবৃত্তি দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব। প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়ার সৌজন্য সাক্ষাতে এ তথ্য জানানো হয়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সৌদি রাষ্ট্রদূত জানান, এ শিক্ষাবৃত্তি কর্মসূচির বিষয়টি তিনি ইতোমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানকেও অবহিত করেছেন।

বৈঠকে সৌদি আরব বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে রাজনীতি, অর্থনীতি, শিক্ষা ও উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করে। বিশেষ করে বাংলাদেশের শিক্ষা খাতের উন্নয়নে সৌদি আরব কীভাবে কার্যকর ভূমিকা রাখতে পারে, সে বিষয়ে দুই পক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় বাংলাদেশ থেকে সৌদি আরবে দক্ষ জনশক্তি পাঠানোর সুযোগ বাড়ানো, শ্রমবাজারে প্রবেশ প্রক্রিয়া সহজ করা এবং এ খাতে বিদ্যমান প্রশাসনিক ও নিয়মতান্ত্রিক জটিলতা কমানোর বিষয়েও মতবিনিময় হয়।

এছাড়া হজ ও ওমরাহ ব্যবস্থাপনা, দুই দেশের জনগণের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং নতুন নতুন দ্বিপক্ষীয় সহযোগিতার ক্ষেত্র তৈরির বিষয়ও আলোচনায় গুরুত্ব পায়।

বৈঠকে উল্লেখ করা হয়, বর্তমানে প্রায় ৩৮ লাখ বাংলাদেশি সৌদি আরবে কর্মরত রয়েছেন। তারা দেশটির অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি দেশে পাঠানো রেমিট্যান্সের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতেও উল্লেখযোগ্য ভূমিকা রাখছেন। এ পারস্পরিক সহযোগিতা ও কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করতে উভয় পক্ষ গুরুত্বারোপ করে।

সৌদি প্রতিনিধিদলের পক্ষে বৈঠকে ভাইস অ্যাম্বাসাডর খালিদ সাঈদ এম. আল হাদাল এবং কনস্যুলার শাখার ডেপুটি হেড মুহাম্মদ ফাহাদ ধি. আল সুহাইমিও উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

যে ৮ ধরনের উপার্জন ইসলামে হারাম
৩ সপ্তাহ আগে

Advertise with us
আরও Sunnah TV Bangladesh সুন্নাহ টিভি বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com

শিরোনাম