সম্পূর্ণ নিউজ Sunnah TV Bangladesh সুন্নাহ টিভি বাংলাদেশ

প্রচ্ছদ / জাতীয়
১২:৪৪ এএম, ৪ আগস্ট ২০২৬

অতিরিক্ত বিদ্যুৎ বিল’ নিয়ে অপপ্রচার চালালে আইনানুগ ব্যবস্থা: বিদ্যুৎ বিভাগ

অতিরিক্ত বিদ্যুৎ বিল’ নিয়ে অপপ্রচার চালালে আইনানুগ ব্যবস্থা: বিদ্যুৎ বিভাগ

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচারের অভিযোগ, গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: বিদ্যুৎ বিভাগ

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচারের অভিযোগ, গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: বিদ্যুৎ বিভাগ

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে বিদ্যুৎ বিভাগ। এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানিয়ে বিভাগটি বলেছে, মিথ্যা তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (৩ আগস্ট) বিদ্যুৎ বিভাগের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি কিছু ব্যক্তি বা গোষ্ঠী অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে। বিদ্যুৎ বিভাগ এ ধরনের প্রচারণার তীব্র প্রতিবাদ জানাচ্ছে।

এতে আরও বলা হয়, অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত যেসব অভিযোগ পাওয়া গেছে, সেগুলো বিদ্যুৎ বিভাগ ও সংশ্লিষ্ট বিতরণ সংস্থাগুলো ইতোমধ্যে তদন্ত করে সমাধান করেছে। তাই এ বিষয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নেই।

বিদ্যুৎ বিভাগ জানায়, কোনো গ্রাহক যদি অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ করেন, তাহলে প্রয়োজনীয় প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করলে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তবে কোনো ধরনের প্রমাণ ছাড়াই শুধুমাত্র বিভ্রান্তি সৃষ্টি বা জনমনে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে মিথ্যা তথ্য প্রচার করা হলে দায়ী ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও Sunnah TV Bangladesh সুন্নাহ টিভি বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com

শিরোনাম