সম্পূর্ণ নিউজ Sunnah TV Bangladesh সুন্নাহ টিভি বাংলাদেশ

প্রচ্ছদ / জাতীয়
১১:৫১ পিএম, ১৬ আগস্ট ২০২৬

ধানমন্ডিতে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক দুই তরুণী, ৬ মাস আগের মামলায় গ্রেপ্তার দেখাল পুলিশ

ধানমন্ডিতে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক দুই তরুণী, ৬ মাস আগের মামলায় গ্রেপ্তার দেখাল পুলিশ

ধানমন্ডিতে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক দুই তরুণী, ৬ মাস আগের মামলায় গ্রেপ্তার দেখাল পুলিশ

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

১৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গিয়ে গ্রেপ্তার হওয়া দুই নারীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তাদের প্রায় ছয় মাস আগের একটি সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

রোববার (১৬ আগস্ট) শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে পাঠানো দুই নারী হলেন—জান্নাতুল ফেরদৌস ওরফে জান্নাত (২১) এবং সুমা বড়াল ওরফে ডলি (২৯)।

আদালতে জান্নাতের পক্ষে আইনজীবী গাজী ফয়সাল ইসলাম এবং সুমা বড়ালের পক্ষে আইনজীবী লিটন মিয়া জামিন আবেদন করেন। তবে আদালত তাদের জামিন আবেদন নাকচ করে দেন।

পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক আবুল বাশার আবদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের আবেদনে বলা হয়েছে, গত ২৭ ফেব্রুয়ারি ভোরে ধানমন্ডির ৩ নম্বর রোডে নিষিদ্ধ ঘোষিত মহিলা আওয়ামী লীগের ২০ থেকে ২৫ জন নেতাকর্মী প্ল্যাকার্ড হাতে সরকারবিরোধী মিছিলের জন্য জড়ো হন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করে।

ওই ঘটনায় ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। সেই মামলায় তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক আবু সোলায়মান সুমন দুই নারীকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে কারাগারে আটক রাখার আবেদন করেন।

আদালত শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


আরও Sunnah TV Bangladesh সুন্নাহ টিভি বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com

শিরোনাম