কুষ্টিয়ায় শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামের সামনে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে।
সোমবার (১০ আগস্ট) গভীর রাতে স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটে। তবে মঙ্গলবার দুপুরে এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি জানাজানি হয়।
ছড়িয়ে পড়া ভিডিওতে এক ব্যক্তিকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে শোনা যায়। একই সঙ্গে জুলাইয়ের গণ-অভ্যুত্থান প্রত্যাখ্যান করে তাকে বিভিন্ন রাজনৈতিক স্লোগান ও বক্তব্য দিতেও দেখা যায়।
ঘটনার খবর পেয়ে মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার, কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ কর্মকর্তারা জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অগ্নিসংযোগের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার আশ্বাসও দিয়েছেন তারা।
এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আলমাস হোসেন বলেন, ‘এটি পরিকল্পিত ঘটনা। এমন ঘটনা ঘটতে পারে—এমন তথ্য আমরা আগেই পেয়েছিলাম। বিষয়টি পুলিশকেও জানানো হয়েছিল।









Design and Development by : webnewsdesign.com