সম্পূর্ণ নিউজ Sunnah TV Bangladesh সুন্নাহ টিভি বাংলাদেশ

প্রচ্ছদ / আন্তর্জাতিক
২:১৫ এএম, ২৩ জুলাই ২০২৬

আটকের সময় পুলিশ কানে কানে বলেছে ‘মোদি সরকারের পতন ঘটাও’: রাহুল গান্ধী

আটকের সময় পুলিশ কানে কানে বলেছে ‘মোদি সরকারের পতন ঘটাও’: রাহুল গান্ধী

আটকের সময় পুলিশ সদস্যই বলেছিলেন ‘মোদি সরকারের পতন ঘটান’— দাবি রাহুল গান্ধীর

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

আটকের সময় পুলিশ সদস্যই বলেছিলেন ‘মোদি সরকারের পতন ঘটান’— দাবি রাহুল গান্ধীর

প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে বিক্ষোভে অংশ নেওয়ার সময় আটক হওয়ার অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। তিনি দাবি করেছেন, আটক করার সময় এক পুলিশ সদস্য কানে কানে তাকে বলেছিলেন, ‘এই (মোদি) সরকারের পতন ঘটিয়ে দাও।’

বুধবার (২২ জুলাই) নিজের আটক হওয়ার অভিজ্ঞতা তুলে ধরে এ দাবি করেন রাহুল গান্ধী। তবে তার এই বক্তব্যের বিষয়ে সংশ্লিষ্ট পুলিশ বা সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এর আগে মঙ্গলবার (২১ জুলাই) প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের দিকে পদযাত্রা করেন রাহুল গান্ধী। এ সময় পুলিশ তাকে আটক করে একটি বাসে নিয়ে যায়।

আটকের পরদিন রাহুল গান্ধী শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করে বলেন, ‘শিক্ষার্থীরা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চাইছেন। তিনি শিক্ষামন্ত্রী হিসেবে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। তাকে অবিলম্বে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া উচিত। এই ব্যবস্থাপনা পরিচালনার জন্য তিনি অযোগ্য।’

ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে দেশজুড়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থীরাও দীর্ঘদিন ধরে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়ে আসছেন।

রাহুল গান্ধী আরও দাবি করেন, গত এক যুগে ভারতে ১৫২ বার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে। কিন্তু এ ধরনের ঘটনার জন্য এখন পর্যন্ত কাউকেই জবাবদিহির আওতায় আনা হয়নি।

তিনি বলেন, ‘গত ১২ বছরে ১৫২ বার প্রশ্ন ফাঁস হয়েছে। অর্থাৎ গড়ে প্রতি মাসেই একটি করে প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেছে। এতে প্রায় সাড়ে সাত কোটি শিক্ষার্থী ও তাদের পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এদের অধিকাংশই মধ্যবিত্ত। তারা জীবনের কষ্টার্জিত সঞ্চয় ব্যয় করেছেন এসব পরীক্ষার জন্য।’

রাহুল আরও বলেন, ‘সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, গত ১০ বছরে প্রশ্ন ফাঁসের দায়ে কাউকে শাস্তির মুখোমুখি করা হয়নি। সংখ্যাটি শূন্য।’

সূত্র: ইন্ডিয়া টুডে

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও Sunnah TV Bangladesh সুন্নাহ টিভি বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com

শিরোনাম