সম্পূর্ণ নিউজ Sunnah TV Bangladesh সুন্নাহ টিভি বাংলাদেশ

প্রচ্ছদ / আন্তর্জাতিক
২:১৮ এএম, ১০ আগস্ট ২০২৬

বাংলাদেশে ঢুকে আখ চুরির সময় ভারতীয় নাগরিক আটক

বাংলাদেশে ঢুকে আখ চুরির সময় ভারতীয় নাগরিক আটক

বাংলাদেশে ঢুকে আখ চুরির সময় ভারতীয় নাগরিক আটক

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

পঞ্চগড়ের সাতমেরা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে ঢুকে আখ চুরি করার সময় ভারতীয় এক নাগরিককে আটক করেছেন স্থানীয়রা। পরে তাকে বিজিবির কাছে হস্তান্তর করা হলে বিজিবি তাকে পুলিশের কাছে দিয়েছে।

আটক দীপঙ্কর গোপ (৩৫) ভারতের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার তসরপাড়া এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মিশ্রিপাল গোপের ছেলে।

পুলিশ ও বিজিবি সূত্র জানায়, শনিবার সকালে সাতমেরা-বিরাজোত সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন দীপঙ্কর। পরে বিরাজোত এলাকার একটি আখখেতে ঢুকে আখ চুরি করার সময় স্থানীয়রা তাকে আটক করেন।

আটকের পর স্থানীয়রা দীপঙ্করকে ভারতের কাছে হস্তান্তরের বিনিময়ে দেশটিতে আটক বাংলাদেশি নাগরিক তমিজউদ্দীনকে ফেরত দেওয়ার দাবি জানান। গত বুধবার সকালে গরু খুঁজতে বিরাজোত সীমান্ত এলাকায় গেলে বিএসএফ তমিজউদ্দীনকে (৭৮) ধরে নিয়ে যায় বলে জানা গেছে।

এ নিয়ে দীপঙ্করকে ভারতে ফেরত পাঠানো এবং তমিজউদ্দীনকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠকে তাৎক্ষণিক কোনো সমাধান হয়নি।

পরে রোববার বিকেলে পঞ্চগড় সদর উপজেলার মাগুরমারী সীমান্তে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে আবারও পতাকা বৈঠক হয়। বৈঠক শেষে দীপঙ্কর গোপকে পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি।

পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল বলেন, ভারতীয় নাগরিক দীপঙ্কর গোপ অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছিলেন। স্থানীয়রা তাকে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেন। পরে বিজিবি তাকে থানায় দিয়েছে।

তিনি জানান, অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দীপঙ্কর গোপের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


আরও Sunnah TV Bangladesh সুন্নাহ টিভি বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com

শিরোনাম