সম্পূর্ণ নিউজ Sunnah TV Bangladesh সুন্নাহ টিভি বাংলাদেশ

প্রচ্ছদ / জাতীয়
৭:২১ পিএম, ২২ জুলাই ২০২৬

এমপি পদও হারাচ্ছেন গাজী নজরুল ইসলাম

এমপি পদও হারাচ্ছেন গাজী নজরুল ইসলাম

এমপি পদও হারাচ্ছেন গাজী নজরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করেছে দলটি। সাংগঠনিক তদন্তে তাঁর বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে বহিষ্কারের বিষয়টি বাংলাদেশ নির্বাচন কমিশনকে (ইসি) অবিলম্বে জানানো হবে বলে জানিয়েছে দলটি।

বুধবার (২২ জুলাই) বিকেল ৪টায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলের আমির ডা. শফিকুর রহমান এমপি। এতে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ঘটনাগুলোর বিষয়ে সাংগঠনিক তদন্ত করা হয়। তদন্তে তাঁর নৈতিক স্খলনের বিষয়টি প্রমাণিত হওয়ায় তাঁকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এমপি পদ থাকবে কি না?

সংবিধান ও সংসদীয় রেওয়াজ অনুযায়ী, কোনো রাজনৈতিক দল যদি কোনো সংসদ সদস্যকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করে এবং জাতীয় সংসদের স্পিকারের কাছে তাঁর সংসদ সদস্য পদ বাতিলের আবেদন জানায়, তাহলে এমপি পদ বাতিলের প্রক্রিয়া শুরু হতে পারে।

এর আগে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য লতিফ সিদ্দিকীর ক্ষেত্রে এমনটি হয়েছিল। অন্যদিকে, নবম জাতীয় সংসদে জাতীয় পার্টির সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এইচ এম গোলাম রেজাকে দল থেকে বহিষ্কার করা হলেও স্পিকারের কাছে আনুষ্ঠানিকভাবে বিষয়টি না জানানোয় তাঁর সংসদ সদস্য পদ বহাল ছিল।

তবে গাজী নজরুল ইসলামের ক্ষেত্রে জামায়াত এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত জানানোর কথা বলেছে। সংসদের স্পিকারের কাছে তাঁর সদস্যপদ বাতিলের জন্য কোনো আবেদন করা হয়েছে—এমন তথ্য এখনও প্রকাশ্যে আসেনি।

যে ভিডিও ঘিরে বিতর্ক

গত সোমবার রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে গাজী নজরুল ইসলামের একটি ভিডিও এবং সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়ে। সেখানে এক তরুণীর সঙ্গে তাঁকে একটি কক্ষে দেখা যায়। ভিডিওটি প্রকাশের পর স্থানীয় জামায়াতের কয়েকজন নেতা দাবি করেন, ভিডিওতে থাকা তরুণী গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও Sunnah TV Bangladesh সুন্নাহ টিভি বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com

শিরোনাম