সম্পূর্ণ নিউজ Sunnah TV Bangladesh সুন্নাহ টিভি বাংলাদেশ

প্রচ্ছদ / জাতীয়
১২:১০ পিএম, ২২ জুলাই ২০২৬

গণভোটের রায় কার্যকরের দাবি জামায়াত জোটের নেত্রীদের

গণভোটের রায় কার্যকরের দাবি জামায়াত জোটের নেত্রীদের

গণভোটের রায় কার্যকরের দাবি জামায়াত জোটের নেত্রীদের

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

জুলাই জাতীয় সনদ দ্রুত বাস্তবায়নের দাবি জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নারী জোটের

গণভোটের রায়ের আলোকে দ্রুত জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের নারী নেত্রীরা।

সোমবার (২১ জুলাই) জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভা থেকে তারা এ দাবি জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান। সভায় সভাপতিত্ব করেন জামায়াতের মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি মারজিয়া বেগম এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপি নেত্রী ডা. মাহমুদা মিতু এমপি এবং বাংলাদেশ খেলাফত মজলিসের ইঞ্জিনিয়ার মাহমুবা হাকিম এমপি।

এছাড়া বক্তব্য দেন এনসিপির জাতীয় নারী শক্তির আহ্বায়ক মনিরা শারমিন, লেবার পার্টির যুগ্ম মহাসচিব সাবিনা ইয়াসমিন, জামায়াতের মহিলা বিভাগের পলিটিক্যাল সেক্রেটারি ডা. হাবিবা চৌধুরী সুইট, বিডিপির কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মাহমুবা আক্তার, এলডিপির উপদেষ্টা অধ্যাপক মোছাম্মাৎ কারিমা খাতুন, ডাকসুর কার্যনির্বাহী সদস্য সাবিকুন্নাহার তামান্না, জুলাই শহীদ শাহরিয়ার হোসেনের স্ত্রী রাজিয়া সুলতানা এবং শহীদ নাজমুল কাজীর স্ত্রী মারিয়া সুলতানা।

জামায়াতের মহিলা বিভাগের প্রচার সেক্রেটারি নাজমুন নাহার নিলু এমপির সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন জুলাই শহীদ জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম এমপি।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার তাসমিয়া প্রধান অভিযোগ করে বলেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে বিএনপি গণভোটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তিনি বলেন, “এটি শহীদদের সঙ্গে বড় ধরনের প্রতারণা। এই বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে আবারও আন্দোলন গড়ে উঠবে।”

জামায়াতের মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি সাইদা রুম্মান বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন সংসদ ও সরকার গঠিত হলেও গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত প্রকৃত স্বাধীনতার স্বাদ পাওয়া যাবে না।

এনসিপির জাতীয় নারী শক্তির আহ্বায়ক মনিরা শারমিন বলেন, গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে জুলাইয়ের শহীদদের প্রতি সরকারের দায়বদ্ধতার প্রমাণ দিতে হবে।

এনসিপি নেত্রী ডা. মাহমুদা মিতু বলেন, আবু সাঈদ, মুগ্ধসহ অনেক শহীদের নাম স্মরণ করা হলেও নারী শহীদদের অবদান অনেক সময় উপেক্ষিত হয়, যা অত্যন্ত বেদনাদায়ক।

সভাপতির বক্তব্যে মারজিয়া বেগম বলেন, তরুণ প্রজন্ম অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শিক্ষা দিয়েছে। তিনি জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও Sunnah TV Bangladesh সুন্নাহ টিভি বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com

শিরোনাম