সম্পূর্ণ নিউজ Sunnah TV Bangladesh সুন্নাহ টিভি বাংলাদেশ

প্রচ্ছদ / জাতীয়
১২:২৪ পিএম, ২২ জুলাই ২০২৬

জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা, দক্ষতা ও আমানতদারিতার পরিচয় দিতে হবে: জামায়াত আমির

জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা, দক্ষতা ও আমানতদারিতার পরিচয় দিতে হবে: জামায়াত আমির

দায়িত্ব পালনে সততা, দক্ষতা ও আমানতদারিতার আহ্বান জানালেন ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

দায়িত্ব পালনে সততা, দক্ষতা ও আমানতদারিতার আহ্বান জানালেন ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান দলীয় কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত ও পেশাগত জীবনে সততা, দক্ষতা এবং আমানতদারিতার সর্বোচ্চ দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে কেন্দ্রীয় অফিসের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ডা. শফিকুর রহমান বলেন, একটি আদর্শিক সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় শুধু প্রশাসনিক কাজের স্থান নয়; এটি সংগঠনের শৃঙ্খলা, সেবা ও আদর্শের প্রতিচ্ছবি। তাই কর্মকর্তা-কর্মচারীদের সময়ানুবর্তিতা, দায়িত্ব পালনে আন্তরিকতা, পারস্পরিক সহযোগিতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে প্রত্যেক কর্মীকে সর্বোচ্চ পেশাদারিত্বের পরিচয় দিতে হবে। একই সঙ্গে অফিসের প্রতিটি দায়িত্ব আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে ‘ইবাদতের মানসিকতা’ নিয়ে পালন করার আহ্বান জানান তিনি।

জামায়াত আমীর আরও বলেন, নিষ্ঠা, নৈতিকতা ও আমানতদারিতার সঙ্গে দায়িত্ব পালন করলে ব্যক্তি, প্রতিষ্ঠান এবং সমাজ—সব ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তন আসবে। তিনি কর্মকর্তা-কর্মচারীদের নিজেদের দক্ষতা বৃদ্ধি এবং চারিত্রিক মানোন্নয়নে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় অফিস কমিটির সভাপতি মাওলানা এটিএম মা’ছুমের সভাপতিত্বে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় অফিস সেক্রেটারি মাওলানা আ. ফ. ম. আব্দুস সাত্তারের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

বক্তারা সংগঠনের প্রশাসনিক কাঠামো আরও শক্তিশালী করা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে সেবার মান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। কর্মশালায় কেন্দ্রীয় কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও Sunnah TV Bangladesh সুন্নাহ টিভি বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com

শিরোনাম