সম্পূর্ণ নিউজ Sunnah TV Bangladesh সুন্নাহ টিভি বাংলাদেশ

প্রচ্ছদ / জাতীয়
১২:২৭ এএম, ১৫ জুলাই ২০২৬

মিলন-টিলন দেখার সময় নাই, ছাত্রসমাজ কাউকে পরোয়া করে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

মিলন-টিলন দেখার সময় নাই, ছাত্রসমাজ কাউকে পরোয়া করে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

শিক্ষার্থীদের নিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের বক্তব্যের সমালোচনা করে তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকালে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার সি-এ অফিস বাসস্ট্যান্ড এলাকায় এনসিপির আয়োজিত জুলাই পথসভায় তিনি এ আহ্বান জানান। সভায় দলের উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমসহ নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘এই যে মিলন সাহেব, আপনি যদি আপনার সন্তানকেও ফার্মের মুরগি বলে থাকেন এই বক্তব্যের জন্য আপনাকে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে। এখনও সময় আছে ছাত্রসমাজের কাছে আসুন। এই ছাত্রসমাজ, আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না। মিলন-টিলন আমাদের দেখার সময় নাই।’

তিনি বলেন, ‘হাঁটু পরিমাণ পানি, কোথাও গলা পরিমাণ পানি। তারা বলছে আজকের পরীক্ষাটা স্থগিত রাখার জন্য। আর শিক্ষামন্ত্রী এসে বলল, ব্রয়লারের মুরগি; মানে ফার্মের মুরগি শিক্ষার্থীরা। শেখ হাসিনা যখন বলেছিল ওরা রাজাকার তখন ছাত্রসমাজ রাজপথে নেমে এসেছিল। তাদেরকে বাংলাদেশ থেকে বিদায় করে দিয়েছিল।’

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আপনারা জানেন চট্টগ্রামে বন্যা হচ্ছে। ৫১ জন মারা গিয়েছে। এক লক্ষ ২০ হাজার গবাদিপশু পানির নিচে হারিয়ে গেছে। আমরা প্রধানমন্ত্রীকে ওই জায়গায় দেখলাম না। কোনও মন্ত্রীকে দেখি নাই সেখানে। তারা এসি রুমে বসে আনন্দ করছে। বাংলাদেশের মানুষকে হেয় করছে। তারা মনে করেছে আমরা ২০০ সিট পেয়েছি; এই তো আমাদের ক্ষমতার মসনদ। যেই জনতা ক্ষমতার মসনদে বসাতে পারে আবার সেই জনতা ক্ষমতা থেকে টেনে রাস্তায় নামাতে পারে। এটাই হলো বাংলাদেশের জনগণ।’

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও Sunnah TV Bangladesh সুন্নাহ টিভি বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com

শিরোনাম