সম্পূর্ণ নিউজ Sunnah TV Bangladesh সুন্নাহ টিভি বাংলাদেশ

প্রচ্ছদ / আন্তর্জাতিক
১১:১৪ পিএম, ৩০ আগস্ট ২০২৬

মুসলমানরা ঐক্যবদ্ধ হলে ফিলিস্তিনিরা কি এতটা অসহায় হয়ে পড়ত? মোজতবা খামেনির প্রশ্ন

মুসলমানরা ঐক্যবদ্ধ হলে ফিলিস্তিনিরা কি এতটা অসহায় হয়ে পড়ত? মোজতবা খামেনির প্রশ্ন

মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে ‘প্রকৃত শত্রুর’ মোকাবিলার আহ্বান খামেনির

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে ‘প্রকৃত শত্রুর’ মোকাবিলার আহ্বান খামেনির

মুসলিম বিশ্বের দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে ‘প্রকৃত শত্রুর’ মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। মুসলিম দেশগুলোর মধ্যে বিভেদ তৈরি করাই শত্রুপক্ষের অন্যতম প্রধান লক্ষ্য বলেও মন্তব্য করেছেন তিনি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে ইঙ্গিত করে খামেনি বলেন, মুসলিম দেশগুলোর জাতিগত, সাংস্কৃতিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও ভৌগোলিক পার্থক্যকে কাজে লাগিয়ে বিভেদ সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।

তিনি বলেন, মুসলিম বিশ্বের বিভক্তি ও দুর্বলতার সুযোগের অপেক্ষায় রয়েছে এসব শক্তি। উপযুক্ত সময়ে মুসলিম দেশগুলোর ওপর নিজেদের প্রভাব ও আধিপত্য প্রতিষ্ঠাই তাদের লক্ষ্য।

মুসলিমদের মধ্যে বিভেদ তৈরি করতে পারে—এমন যেকোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে খামেনি বলেন, মুসলিম দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের নিজেদের প্রকৃত শত্রুকে চিহ্নিত করতে হবে। একই সঙ্গে শত্রুর পরিকল্পনা বুঝে তার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে।

ফিলিস্তিন প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, ‘মুসলিমরা যদি ঐক্যবদ্ধ থাকত, তাহলে ফিলিস্তিনিরা কি এতটা অসহায় হয়ে দখলদারদের নির্যাতন ও অপরাধের শিকার হতো?’

খামেনি আরও বলেন, মুসলিম দেশগুলো যদি ইসলামি ঐক্যের ছাতার নিচে একজোট হয়, তাহলে হাজার হাজার কিলোমিটার দূরের কোনো শক্তির পক্ষে পারস্য উপসাগরীয় দেশগুলোর ভূমি ও সম্পদের দিকে লোলুপ দৃষ্টি দেওয়ার সাহস হবে না।

তিনি যুক্তরাষ্ট্রের নেতৃত্ব এবং ইসরাইলকে মুসলিম ঐক্য ও বন্ধুত্বের ‘চিরশত্রু’ হিসেবে উল্লেখ করেন। খামেনির দাবি, এসব শক্তি শুধু ইরান, ইরানের জনগণ বা ইসলামি প্রতিরোধের বিরোধিতা করছে না; পশ্চিম এশিয়া ও উত্তর আফ্রিকাসহ পুরো মুসলিম বিশ্বের জনগণের প্রতিও তাদের বৈরিতা রয়েছে।

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


আরও Sunnah TV Bangladesh সুন্নাহ টিভি বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com

শিরোনাম