সম্পূর্ণ নিউজ Sunnah TV Bangladesh সুন্নাহ টিভি বাংলাদেশ

প্রচ্ছদ / জাতীয়
৭:১৫ পিএম, ২৭ জুলাই ২০২৬

শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

পটুয়াখালীর দুমকিতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

পটুয়াখালীর দুমকিতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

পটুয়াখালীর দুমকি উপজেলায় এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মো. ইব্রাহীম নামে এক মাদ্রাসাশিক্ষককে আটক করেছে পুলিশ।

সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের একটি মাদ্রাসায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ। পরে স্থানীয়রা অভিযুক্ত শিক্ষককে আটক করে দুমকি থানায় সোপর্দ করেন।

অভিযোগ অনুযায়ী, শিক্ষক ইব্রাহীম মাদ্রাসার এক শিশু শিক্ষার্থীকে বলাৎকার করেন। এরপর বিষয়টি কাউকে না বলতে শিশুটিকে ভয়ভীতি দেখানো হয়। বাড়ি ফিরে শিশুটি পরিবারের সদস্যদের ঘটনাটি জানায়। খবর পেয়ে স্থানীয় লোকজন শিক্ষককে আটক করে পুলিশে দেন।

তবে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন শিক্ষক ইব্রাহীম। তার দাবি, তাকে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


আরও Sunnah TV Bangladesh সুন্নাহ টিভি বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com

শিরোনাম