সম্পূর্ণ নিউজ Sunnah TV Bangladesh সুন্নাহ টিভি বাংলাদেশ

প্রচ্ছদ / ধর্মীয় সংবাদ
৫:৪৭ পিএম, ৩০ জুলাই ২০২৬

হজযাত্রীদের জন্য সুখবর: বিমান টিকিটে আরও ২৫ হাজার টাকা কমালো সরকার

হজযাত্রীদের জন্য সুখবর: বিমান টিকিটে আরও ২৫ হাজার টাকা কমালো সরকার

হজযাত্রীদের জন্য সুখবর: বিমান টিকিটে আরও ২৫ হাজার টাকা কমালো সরকার

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

বাংলাদেশ থেকে হজে যেতে ইচ্ছুকদের জন্য এসেছে বড় সুখবর। ২০২৬ সালের হজযাত্রীদের বিমান টিকিটের দাম আরও ২৫ হাজার টাকা কমিয়েছে সরকার। ফলে এবার হজের বিমান টিকিটের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩০ হাজার টাকা।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় হজ ও ওমরাহ ফেয়ার-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘোষণা দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

তিন দিনব্যাপী এই মেলার আয়োজন করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জানান, সরকার হজযাত্রীদের খরচ কমিয়ে আরও সহজ ও হয়রানিমুক্তভাবে হজ পালনের সুযোগ নিশ্চিত করতে কাজ করছে। তিনি বলেন, গত বছর টিকিটপ্রতি ১২ হাজার টাকা কমানো হয়েছিল, আর এবার আরও ২৫ হাজার টাকা কমিয়ে মূল্য ১ লাখ ৩০ হাজার টাকায় নামিয়ে আনা হয়েছে।

এছাড়া সৌদি আরবের বিমানবন্দরে আরোপিত নির্মাণ কর (Airport Construction Tax) কমানোর জন্য সৌদি সরকারের কাছেও অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে বাংলাদেশি হাজিদের আবাসন ব্যয় কমানোর বিষয়েও সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে বলে জানান তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, হজযাত্রীদের সঙ্গে কোনো ধরনের প্রতারণা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানে ধর্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ জানান, বাংলাদেশের মাত্র ৫ শতাংশ হজযাত্রী সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করেন, আর ৯৫ শতাংশ বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে সৌদি আরব যান। তিনি এজেন্সিগুলোকে সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান, যাতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন না হয়।

এ সময় রাজকীয় সৌদি দূতাবাসের উপ-মিশন প্রধান খালিদ সাঈদ আল হাদাল, হাবের নেতৃবৃন্দ এবং হজপ্রত্যাশীরাও উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর

যে কারণে অধিকাংশ মানুষের ফরজ গোসল আদায় হয় না
১ মাস আগে

আরও Sunnah TV Bangladesh সুন্নাহ টিভি বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com

শিরোনাম