সম্পূর্ণ নিউজ Sunnah TV Bangladesh সুন্নাহ টিভি বাংলাদেশ

প্রচ্ছদ / প্রধান খবর
১১:৩৪ পিএম, ২১ জুলাই ২০২৬

একাধিক স্থানে অপ্রাপ্তবয়স্ক তরুণীর সঙ্গে এমপি নজরুলের ভিডিও আছে, দাবি ড্রাইভারের

একাধিক স্থানে অপ্রাপ্তবয়স্ক তরুণীর সঙ্গে এমপি নজরুলের ভিডিও আছে, দাবি ড্রাইভারের

একাধিক স্থানে অপ্রাপ্তবয়স্ক তরুণীর সঙ্গে এমপি নজরুলের ভিডিও আছে, দাবি ড্রাইভারের

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে হত্যাচেষ্টার নির্দেশ, দুর্নীতি এবং অনৈতিক কর্মকাণ্ডের গুরুতর অভিযোগ তুলেছেন তার সাবেক গাড়িচালক ও ব্যক্তিগত সহকারী (পিএস) ওবায়দুর রহমান। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে লিখিত আবেদন করেছেন তিনি।

আবেদনে ওবায়দুর রহমান দাবি করেন, গত ১৪ জুলাই রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর পল্লবী থানার উত্তর কালশীর আলীনগরের ‘রোজ গার্ডেন টাওয়ার-২’-এর একটি ফ্ল্যাটে অবস্থানকালে তার ওপর হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়। তার অভিযোগ, আমিন (দুর্নীতির দায়ে চাকরিচ্যুত পুলিশের সাবেক এসআই), মাসুম বিল্লাহ ও মোক্তাসিম বিল্লাহ লাঠিসোঁটা নিয়ে তার ওপর হামলা চালান।

তিনি জানান, চিৎকার শুনে তার মা ও ছোট বোন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে সিএনজিযোগে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে রাত ১২টা ৩৮ মিনিটে ভর্তি করা হয়। বর্তমানে তিনি আত্মগোপনে রয়েছেন এবং হামলাকারীদের কাছ থেকে নিয়মিত প্রাণনাশের হুমকি পাচ্ছেন বলেও দাবি করেন।

লিখিত আবেদনে ওবায়দুর রহমান আরও অভিযোগ করেন, এই হামলার নেপথ্যে রয়েছেন এমপি গাজী নজরুল ইসলাম। দীর্ঘদিন তার গাড়িচালক ও পিএস হিসেবে দায়িত্ব পালন করায় এমপির বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে তিনি অবগত বলে উল্লেখ করেন। তার দাবি, গাজী নজরুল ইসলাম দুর্নীতি, জমি ও বালুমহাল দখল, ঘুষ গ্রহণ এবং নারীঘটিত বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত।

এছাড়া, আবেদনে তিনি অভিযোগ করেন, এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে একাধিক স্থানে অপ্রাপ্তবয়স্ক তরুণীকে নিয়ে অনৈতিক কর্মকাণ্ডের সিসিটিভি ফুটেজও রয়েছে।

জীবনের নিরাপত্তাহীনতার কথা তুলে ধরে ওবায়দুর রহমান হামলার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

উল্লেখ্য, এসব অভিযোগ ওবায়দুর রহমানের লিখিত আবেদনের ভিত্তিতে উত্থাপিত। এ বিষয়ে অভিযুক্ত এমপি গাজী নজরুল ইসলামের বক্তব্য বা প্রতিক্রিয়া এখনো জানা যায়নি।

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


আরও Sunnah TV Bangladesh সুন্নাহ টিভি বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com

শিরোনাম