সম্পূর্ণ নিউজ Sunnah TV Bangladesh সুন্নাহ টিভি বাংলাদেশ

প্রচ্ছদ / আন্তর্জাতিক
১২:৫০ পিএম, ২১ জুলাই ২০২৬

এক বছরের মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

এক বছরের মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

নুসুক প্ল্যাটফর্মের প্যাকেজ কেনা বাধ্যতামূলক

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

এক বছরের মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু সৌদির, জেনে নিন নতুন নিয়ম-কানুন

ওমরাহ পালনকারীদের জন্য বড় সুখবর দিয়েছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় এক বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করেছে। নতুন এই ব্যবস্থায় ভিসাধারীরা এক বছরের মধ্যে একাধিকবার সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। তবে সব সফর মিলিয়ে সর্বোচ্চ ৯০ দিন অবস্থান করা যাবে।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, ভিসাটি ইস্যুর তারিখ থেকে ৩৬৫ দিন পর্যন্ত বৈধ থাকবে। নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে এই সময়ের মধ্যে একাধিকবার সৌদি আরবে যাওয়া-আসার সুযোগ পাবেন ওমরাহ যাত্রীরা।

হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ভাষ্য, এই উদ্যোগ সৌদি ভিশন ২০৩০ এবং ‘পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রাম’-এর অংশ। এর লক্ষ্য হলো ওমরাহ যাত্রীদের ভ্রমণ আরও সহজ করা, সেবার মান উন্নত করা এবং ডিজিটাল সেবার পরিধি বাড়ানো।

নুসুক প্ল্যাটফর্মের প্যাকেজ কেনা বাধ্যতামূলক

নতুন নিয়ম অনুযায়ী, প্রতিবার ওমরাহ পালনের আগে ভিসাধারীদের নুসুক (Nusuk) প্ল্যাটফর্মের মাধ্যমে অনুমোদিত সেবাদাতার কাছ থেকে একটি সার্ভিস প্যাকেজ কিনতে হবে। তবে প্যাকেজের মেয়াদ ভিসার অবশিষ্ট বৈধতার সময়ের বেশি হতে পারবে না।

এ ছাড়া সৌদি আরবে যাওয়ার আগে নুসুক অ্যাপ ব্যবহার করে ওমরাহ পারমিট সংগ্রহ করাও বাধ্যতামূলক করা হয়েছে।

হজ মৌসুমে ভিসা থাকবে অকার্যকর

প্রতিবার সৌদি আরব ত্যাগের পর ভিসাটি সাময়িকভাবে নিষ্ক্রিয় হয়ে যাবে। পরবর্তী সফরের আগে প্রয়োজনীয় শর্ত পূরণ করলে এটি আবার সক্রিয় হবে।

তবে জিলকদ মাসের ১ তারিখ থেকে জিলহজ মাসের ১৩ তারিখ পর্যন্ত, অর্থাৎ হজ মৌসুমে এই মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা কার্যকর থাকবে না।

হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের মতে, নতুন এই ভিসা ব্যবস্থা ওমরাহ যাত্রীদের ভ্রমণ পরিকল্পনায় আরও নমনীয়তা এনে দেবে। পাশাপাশি পুরো যাত্রাপথে ডিজিটাল সেবা ও সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে যাত্রীদের অভিজ্ঞতা আরও উন্নত হবে।

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


আরও Sunnah TV Bangladesh সুন্নাহ টিভি বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com

শিরোনাম