
এমপি নজরুলের ভিডিও নিয়ে জামায়াতের বিবৃতি
এমপি গাজী নজরুলকে ঘিরে ভাইরাল ভিডিও: খোঁজখবর নিয়ে সাংগঠনিক ব্যবস্থা নেবে জামায়াত
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের ওপর নজর রাখছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিষয়টি নিয়ে আরও তথ্য-উপাত্ত সংগ্রহ করে সাংগঠনিক বিধি অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে দলটি।
মঙ্গলবার (২১ জুলাই) বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত খবরগুলো জামায়াতে ইসলামী গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। এ বিষয়ে গাজী নজরুল ইসলামের নিজস্ব বক্তব্যের পাশাপাশি তার প্রথম ও দ্বিতীয় স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রীর বাবার ভিডিও বক্তব্যও ইতোমধ্যে বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হয়েছে।
জামায়াতের পক্ষ থেকে আরও জানানো হয়, ঘটনার প্রকৃত তথ্য ও প্রমাণ সংগ্রহের পর সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় সিদ্ধান্ত ও ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, সম্প্রতি গাজী নজরুল ইসলামের একটি ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে তার সঙ্গে এক তরুণীকে দেখা যায়। তবে এ বিষয়ে এমপি গাজী নজরুল ইসলাম দাবি করেছেন, ভিডিওতে থাকা ওই তরুণী তার দ্বিতীয় স্ত্রী।











Design and Development by : webnewsdesign.com