সম্পূর্ণ নিউজ Sunnah TV Bangladesh সুন্নাহ টিভি বাংলাদেশ

প্রচ্ছদ / বাংলাদেশ
৩:২৭ পিএম, ১০ আগস্ট ২০২৬

ওখানে মধু আছে, চুষলেই জিহ্বায় মজা লাগে: জামায়াত আমীর

ওখানে মধু আছে, চুষলেই জিহ্বায় মজা লাগে: জামায়াত আমীর

ওখানে মধু আছে, চুষলেই জিহ্বায় মজা লাগে: জামায়াত আমীর

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

নিয়োগ বাণিজ্য বন্ধের আহ্বান জামায়াত আমিরের

নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির কঠোর সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, নিয়োগ বাণিজ্যের জায়গাকে অনেকেই ‘মধুর চাক’ মনে করেন। সেখানে মধু আছে, চুষলেই জিহ্বায় মজা লাগে। এই সংস্কৃতি অবশ্যই বন্ধ করতে হবে।

সোমবার (১০ আগস্ট) দুপুরে গাইবান্ধার সাঘাটার বোনারপাড়া কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শফিকুর রহমান বলেন, বর্তমানে দেশের বিভিন্ন জায়গায় চুরি, দুর্নীতি ও লুটপাট চলছে। চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের দৌরাত্ম্য বন্ধ করতে হবে।

তিনি আরও বলেন, দেশের স্বার্থে একবার নয়, প্রয়োজনে শতবার রাজপথে নামবেন তারা।

জামায়াত আমির বলেন, ‘দেশের মানুষের বিরুদ্ধে যারা যাবে, তাদের এই দেশে থাকা হবে না। এই পথ পালানোর পথ। দেশের মানুষ আর দিল্লির খবরদারি মেনে নেবে না।

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


আরও Sunnah TV Bangladesh সুন্নাহ টিভি বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com

শিরোনাম